SIR Meeting: আজ বিকেল ৫টায় কলকাতা হাইকোর্টে এসআইআ্রর নিয়ে আলোচনা। থাকবেন প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনের আধিকারিরা ও রাজ্যের দুই আমরা। 

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে আবারও বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জুডিশিয়ার অফিসারদের যে কোনও প্রশ্নের উত্তর এবার দেবে রাজ্য নির্বাচন কমিশন। এসআইআর (SIR) ও ভোটার তালিকা নিয়ে যাবতীয় সমস্যার জন্যই এই বৈঠক বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। সোমবার, আজ বিকেল ৫টায় হাইকোর্টে এই বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সুপ্রিম কোর্টের নির্দেশ SIR নিয়ে

সুপ্রিম কোর্টে উঠেছিল এসআইআর মামলা। সেখানেই এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি নথি যাচাই ও তা নিষ্কত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে। হাইকোর্ট ইতিমধ্যেই ঠিক করে দিয়েছে এই দায়িত্ব কারা কারা পালন করবে। বিধানসভা এলাকা ধরে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে সংশ্লিষ্ট আধিকারিকরা এই এসআইআর-এর নথি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন। মূলত কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে তা এখন নির্ভর করছে সংশ্লিষ্ট আধিকারিকদের ওপর। সেই কাজে তাদের সমস্যা হলে তা সমাধান করে দেবে নির্বাচন কমিশনের আধিকারিকারা। এদিন বিকেলে এই বিষয়টি নিয়েই হাইকোর্টের প্রধান বিচারপতি ও কমিশনের মধ্যে বৈঠক হবে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫০ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি করবেন হাইকোর্টের নিযুক্ত জুডিশিয়াল আধিকারিকরা। ২১ ফেব্রুয়ারি এই কাজের জন্য প্রাথমিকভাবে ২৪০ জন বিচারককে নিয়োগ করেছে হাইকোর্ট।

বৈঠকে আলোচনার বিষয়

সূত্রের খবর কমিশন যাচাই ও নিষ্পত্তি না হওয়া ৫০ লক্ষ ভোটারের তালিকা জেলা ও বিধানসভা অনুযায়ী দেয়নি বলে অভিযোগ। এই বিষয়গুলি নিয়ে একটি জট তৈরি হয়েছে। সেই জট কাটাতেই সোমবার বৈঠক হতে পারে। এর আগে রবিবার বৈঠক হয়েছিল ভার্চুয়ালি। কী কী কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মত কোন কোন নথি যাতাই করতে হবে- সেগুলি দায়িত্বপ্রাপ্ত বিধায়কদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। অন্য দিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হচ্ছে কিনা তা নজরদারির জন্য় প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপরি সুজয় পাল।