
Suvendu Adhikari : '৪৯ বছরে হয়নি...' আলুচাষিদের সুখবর দিলেন শুভেন্দু অধিকারী
বাজারে আলুর দাম কমে গেলেও চিন্তার কোনও কারণ নেই আলুচাষিদের! চাষিদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাজারে আলুর দাম কমে গেলেও চিন্তার কোনও কারণ নেই আলুচাষিদের! চাষিদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির পুরশুড়ায় গিয়ে আলুচাষিদের আশ্বস্ত করার পাশাপাশি আলু পরিবহণের গাড়ির খরচ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। এদিনের সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলুচাষিদের উপর অত্যাচার করা হয়েছে। আলুর গাড়ি সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এমনকী পুলিশকে নির্দেশ দিয়ে আলুচাষিদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। বাজারে আলুর দাম কমে যাওয়ায় চাষিদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? আলু পরিবহণের খরচ নিয়ে কী ঘোষণা করলেন তিনি? পুরশুড়ার সভা থেকে আর কী কী বললেন শুভেন্দু অধিকারী?