Suvendu Adhikar: মূল প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারেই আজ প্রথম প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অংশ নিতে পারেন বিজেপির কর্মিসভার বৈঠকেও। 

মূল প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারেই আজ প্রথম প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে যত না সংঘাত শুভেন্দু অধিকারীর তার থেকেও বেশি ক্ষোভ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। তাই সেই কারণেই শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারের জনসভা নিয়ে রীতিমত উত্তেজনার পারদ চড়ছে। পাশাপাশি ফলতায় নির্বাচন আসন্ন। বিজেপি সূত্রের খবর , সেই দিকে তাকিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর কর্মসূচি

নবান্ন সূত্রের খবর, ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বিজেপির একটি কর্মিসম্মেলনেও যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রীয ফতলায় নির্বাচন বাতিল ঘোষণা করেছিলে নির্বাচন কমিশন। আগামী ২১ মে ফলতায় ভোট গ্রহণ। ফলপ্রকাশ হবে ২৪ মে। বর্তমানে সেখানে শাসক ও বিরোধী পক্ষ উভয়ই প্রচার চালাচ্ছে। তাই ভোটের আগে শুভেন্দুর ডায়মন্ড হারবার যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার রাতেই নবান্ন থেকে চূড়ান্ত হয়েছে শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবার সফরের সূচি।

ফলতায় ভোটের হাওয়া

বর্তমানে রাজ্যে বিজেপি সরকার। তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই দলের গোষ্ঠী কোন্দল ক্রমশই প্রকাশ্যে আসছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। ভোটের আগে সেখানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে নিয়ে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছিল। এইসব কারণে বর্তমানে ফলতার ভোটের হাওয়া বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার দিকেই বইছে বলে স্থানীয় সূত্রে খবর।

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড়

গত তিনটে লোকসভা নির্বাচনে টানা ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর সেই কারণে এই এলাকা তৃণমূল কংগ্রেস নেতার গড় হিসেবেও পরিচিত। ডায়মন্ড হারবার জুড়ে একাধিক কর্মসূচি প্রায় সারা বছর ধরেই চালিয়ে যান অভিষেক। মমতার জমানায় রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়েও বিশেষ কর্মসূচি করতেন অভিষেক। যা স্থানীয়দের কাছে যথেষ্ট জনপ্রিয়। তবে এবার ডায়মন্ড হারবারে কী হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।