MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • কবে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব? সুপ্রিম নির্দেশে সামনে এলো কমিশনের বড় তথ্য

কবে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব? সুপ্রিম নির্দেশে সামনে এলো কমিশনের বড় তথ্য

WB SIR Update: সুপ্রিম নির্দেশে এবার এসআইআর নিয়ে বড় পদক্ষেপ। কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা? কী  বলছে  জাতীয় নির্বাচন কমিশন? বিশদে  জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…..

3 Min read
Author : Moumita Poddar
Published : Feb 24 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কবে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা?
Image Credit : Asianet News

কবে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা?

২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। রাজ্যের সবকটি জেলা তালিকা প্রকাশের জন্য প্রস্তুত। কিন্তু কবে নাগাদ দ্বিতীয় তালিকা প্রকাশ হবে প্রশ্ন সেখানেই। কারণ নিষ্পত্তি না হওয়া নথির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফলে ঠিক কবে নাগাদ কাজ শেষ করা যাবে তা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। সূত্রের খবর কোনোভাবেই ১০ মার্চের আগে দ্বিতীয় তালিকা প্রকাশ সম্ভব নয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শুরু চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার প্রস্তুতি
Image Credit : Asianet News

শুরু চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার প্রস্তুতি

সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো ইতিমধ্যেই চূড়ান্ত যাচাই প্রক্রিয়ার প্রস্তুতি হিসাবে বিচারকদের লগ ইন আইডি তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি কীভাবে পোর্টালে নথি নিষ্পত্তির কাজ হবে সেই সংক্রান্ত খুঁটিনাটি হাতেকলমে পরখ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত অন্তত ২৫০ জন বিচারক। দফায় দফায় মুখ্য নির্বাচনি আধিকারিক মুখ্যসচিব সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ভোটের বাহিনী মোতায়েন ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাচাই করতে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে পৃথক একটি বৈঠকও করে কমিশন। তবে কমিশনের সঙ্গে প্রধান বিচারপতির এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল মুখ্যসচিব সহ রাজ্য প্রশাসন ও কমিশনের

Related Articles

Related image1
গভীর রাতে কলকাতায় ফের শ্যুটআউট, যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ
Related image2
কবে হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, মঙ্গলে সুপ্রিম শুনানিতে কমিশনকে বড় নির্দেশ আদালতের
36
কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
Image Credit : X

কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

একাধিক শীর্ষ কর্তা। সূত্রের খবর প্রধান বিচারপতি তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেকই কাজ করতে হবে। পাশাপাশি কমিশনকে প্রতিদিন কাজের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে। শুধু তাই নয় এদিন কী কাজ হয়েছে এবং কোন নিয়ম মেনে আগামী দিনে এগতে হবে সে ব্যাপারে একটি সুস্পষ্ট নির্দেশিকাও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বলে খবর। নথি যাচাইয়ের জন্য যে পোর্টাল কমিশন তৈরি করেছে তা দেখানো হয়েছে প্রধান বিচারপতিকে।

46
এসআইআর পোর্টালে প্রযুক্তিগত সমস্যা
Image Credit : X

এসআইআর পোর্টালে প্রযুক্তিগত সমস্যা

তবে এদিন বিচারকদের প্রশিক্ষণ প্রক্রিয়ার শুরুতেই ওটিপি সহ বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। গতকাল বেলার দিকে তা মিটিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল। পোর্টালে কীভাবে নথি আপলোড যাচাই ও নিষ্পত্তি করা হবে সেই সংক্রান্ত গোটা প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানো হয়। সূত্রের খবর কমিশনের আইটি হেড সীমা খান্নার নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলের তরফে বিচারকদের জানিয়ে দেওয়া হয়েছে স্বতন্ত্রভাবে বিচারকদের যাবতীয় নথি নিষ্পত্তি করতে হবে।

56
মাইক্রো অবজার্ভারদের নিয়ে বড়
Image Credit : ANI

মাইক্রো অবজার্ভারদের নিয়ে বড়

এক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট ভোটারের জমা দেওয়া নথির প্রেক্ষিতে ইআরও বা মাইক্রো অবজার্ভারদের মন্তব্য সংক্রান্ত অংশ দেখতে পাবেন না। জমা পড়া নথির ভিত্তিতেই তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জানা যাচ্ছে প্রশিক্ষণের পর আজ মঙ্গলবার পুরোদমে নথি যাচাইয়ের কাজ শুরু করে দেবেন দায়িত্বপ্রাপ্ত বিচারকরা। কিন্তু প্রশ্ন উঠছে যে বিপুল সংখ্যক নথি যাচাই করে তাঁদের নিষ্পত্তি করতে হবে সেই কাজ কত দিনে শেষ হবে?

66
কত নথির হিসেব রয়েছে?
Image Credit : Asianet News

কত নথির হিসেব রয়েছে?

কমিশনের হিসাব মতো ইতিমধ্যেই এমন ৫০ লক্ষ নথির হিসাব রয়েছে। উপরন্তু একাধিক জেলা থেকে চূড়ান্ত হিসাব এসে পৌঁছানো বাকি। ফলে ঠিক কত সংখ্যক পাহাড়প্রমাণ নথি যাচাই করতে হবে তা নিয়ে সংশয় রয়েছে। কমিশনের আধিকারিকদের একাংশের বক্তব্য ১০ মার্চের আগে এই কাজ শেষ হওয়া মুশকিল। যাতে বিচারকরা দ্রুত এই কাজ শেষ করতে পারেন সে ব্যাপারে কমিশনের তরফে সবরকম সাহায্য করা হবে বলেও জানাচ্ছেন তাঁরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
এখনও স্ট্যাটাস Under Process? সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা বিজেপি সরকারের
Recommended image3
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image4
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image5
Today’s News in Bengali Live: Flight Price Hike - পুজোয় বেড়াতে যাবেন? পকেটে টান পড়তে পারে, বাড়তে চলেছে বিমানের ভাড়া
Related Stories
Recommended image1
গভীর রাতে কলকাতায় ফের শ্যুটআউট, যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ
Recommended image2
কবে হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, মঙ্গলে সুপ্রিম শুনানিতে কমিশনকে বড় নির্দেশ আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved