TMC Candidate List: ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। একপাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অন্যপাসে সুব্রত বক্সি।
২৯৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। একপাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অন্যপাসে সুব্রত বক্সি। মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই প্রার্থীদের নাম ঘোষণা করেন। তালিকা প্রকাশের আগেই একহাত নেন বিজেপিকে। তিনি নির্বাচন কমিশনকও একহাত নেন। রাজ্যের আমলাদের রদবদল নিয়ে তুলোধনা করেন নির্বাচন কমিশনের। তিনি বলেন,'খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন?' কমিশন আইন ভঙ্গ করছে বলেও অভিযোগ করে মমতা কমিশনকে কটাক্ষ করে বলেন, মঞ্চ করে বিজেপির হয়ে প্রচার করতে। বিজেপি এই রাজ্যে কিছু করতে পারবে না বলেও মন্তব্য করেন। তিনি বলেন, গতবারে বিজেপি যা সিট পেয়েছিল তার থেকে বিজেপির আসন কমবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এটা বাংলা অস্মিতা রক্ষা আর অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি বলেন, ' এই লড়াইয়ে বাংলা জিতবে, দিল্লিকা লাড্ডু জিতবে না।'
২২৬-এর বেশি ভোট পেয়ে ২০২৬-এ জিতবেন বলেও প্রার্থী তালিকা প্রকাশের আগে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং-এর তিনটি সিটে অনীত থাপারা লড়বে। এই সিটগুলিতে জিটিএ-এর সঙ্গে জোট রয়েছে। আর সেই কারণে মমতা জানিয়েছেন তিনি ২৯১টি আসনে লড়াই করবেন। তিনি আরও বলেন, সকল বিধায়ককে এবার প্রার্থী করা হয়নি। নতুন-পুরোন মেলবন্ধন হবে। মমতা এক পাতা পড়েন। বাকি প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে বালুরঘাটের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। টিকিট পেয়েছেন গৌতম দেব, পরেশচন্দ্র অধিকারী, দিনহাটা উদয়ন গুহ। ডোমকল হুমায়ুন কবীর (প্রাক্তন আইপিএস), পলাসিপাড়া রুকবানুর রহমান, বাগদা মধুপর্ণা ঠাকুর, সোহম , হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর রাজ চক্রবর্তী, কামারহাটি মদন মিত্র, দমদম ব্রাত্য বসু, বারাসত সব্যসাচী দত্ত.। ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিট পেলেন আরাবুলের প্রতিপক্ষ শওকত মোল্লা। প্রার্থী হচ্ছেন ভাঙড়ের। এবার শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তাঁরই একসময়ের অনুগামী প্রবিত্র কর। তিনি আজই তৃণমূলে যোগ দেন। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রার্থী করা হয়। বিধানসভা ভোটে টিকিট পেয়েছেন, বীরবাহা হাঁসদা, শিউলি সাহারা। বেলেঘাটায় প্রার্থী কুণাল ঘোষ। শ্যামপুকুরে শশী পাঁজা। বিধাননগরে সুজিত বসুকে প্রার্থী করেছে তৃণমূল। বেলাহা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। টিকিট পেলেন না শোভন চট্টোপাধ্যায়।
