Abhishek Banerjee: রবিবার, ফের একবার ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক। যদিও তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে বলা হয়। কিন্তু জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে। প্রসঙ্গত, এই মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেয় যে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে।

Abhishek Banerjee: সিআইডি-র কাছে হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ডায়মন্ডহারবারের সাংসদ (abhishek banerjee news)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেই কারণেই রবিবার, ফের একবার ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক। যদিও তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দিতে বলা হয়। কিন্তু জানা যাচ্ছে, নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দফতরে। প্রসঙ্গত, এই মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেয় যে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। 

Scroll to load tweet…

সেইমতোই অভিষেক ভবানী ভবনে হাজিরা দিলেন। আদালত জানিয়েছে, আগামী দু-সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। রবিবার সকাল ১১.৪৩ নাগাদ সিআইডি দফতরে পৌঁছন অভিষেক। তিনি প্রথমে রিসেপশনের দিকে এগিয়ে যান। তারপর সেখানে নিজের আইডি কার্ড দেখিয়ে হাজিরার খাতায় সই করেন। তারপর সোজা সিআইডি দফতরে ঢুকে যান। 

বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন

অন্যদিকে, গোটা ভবানী ভবন এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মূলত, অভিষেকের জন্যই এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তবে রবিবার ছুটির দিন হলেও, সকাল থেকেই একে একে সিআইডি আধিকারিকরা আসতে শুরু করেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে, রাখা রয়েছে র‌্যাফ। 

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার, ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। অন্যদিকে, আরেকটি মামলায় তাঁকে আগামী ১৬ জুন, তলব করেছে সিআইডি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।