MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Lakshmir Bhandar : বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প! প্রচারে বেরিয়ে একী বললেন TMC সাংসদ রচনা

Lakshmir Bhandar : বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প! প্রচারে বেরিয়ে একী বললেন TMC সাংসদ রচনা

Rachana on Lakshmir Bhandar: পাণ্ডবেশ্বরে প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্য়ায় এদিন বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 07 2026, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আতঙ্ক
Image Credit : social media

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আতঙ্ক

প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রীতিমত আতঙ্ক ছড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু প্রার্থীরা যখন প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরছেন , তখনই সম্পূর্ণ অন্যপথে হাঁটালেন রচনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রচনার বার্তা
Image Credit : social media

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রচনার বার্তা

পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী হয়ে প্রচার করছিলেন রচনা। সেই সময়ই তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ খোলেন। আর তাতেই জনমাসনে তৈরি হয়েছে আতঙ্ক। কারণ রচনা এদিন বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

Related Articles

Related image1
AFREEN NET WORTH: আফরিন বেগমের স্থাবর সম্পত্তি 'শূন্য', বাড়ি-গাড়ি না থাকলেও বিনিয়োগ লক্ষ টাকার
Related image2
BJP vs TMC: 'মমতা ... হয়ে গিয়েছেন', দুর্নীতির ফাইল খোলার ভয়েই আতঙ্কিত তৃণমূল, দাবি বিজেপির
37
রচনার বার্তা
Image Credit : social media

রচনার বার্তা

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন,'দিদি জেতার পর সব মহিলাদের অ্য়াকাউন্টে পৌঁছল ৫০০ টাকা। পরে সেটি হল হাজার টাকা করে। আর আজ পাঁচ বছরের মধ্যে প্রত্যেক মহিলা পাচ্ছেন দেড় হাজার টাকা করে। আর তপসীলী মহিলাদের অ্য়াকাউন্টে পৌঁছে যাচ্ছে ১৭০০ টাকা করে। দিদি যে কথা দেন, সেই কথা রাখেন। দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রত্যেক সভায় বলেছেন যে যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন পর্যন্ত সব প্রকল্পের সুবিধে পাবেন সবাই। লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন না যদি তৃণমূল সরকার না থাকে।'

47
রচনা আশাবাদী
Image Credit : social media

রচনা আশাবাদী

দিদি ছিলেন, দিদি আছেন, দিদি থাকবেন। দিদিকে আবার আমরা মুখ্যমন্ত্রী রূপে ২০২৬ সালে পাব। দিদি আবার আগামী বছর নবান্নতে যাবেন। মুখ্যমন্ত্রীর হাত-পা কোমর ভাঙ্গা তাও সারা রাজ্য জুড়ে কাজ করে চলেছেন। SIR নিয়ে লড়াই করার জন্য রাস্তায় নেমেছেন। সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন শুধুমাত্র বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের ওপর বিগত পাঁচ মাস ধরে অত্যাচার চলছে আমাদের ওপর। কত লক্ষ ভোটারের নাম তবুও বাদ গিয়েছেন। লড়াই করছেন তবুও আমাদের দিদি। আমরা যাঁরা তৃণমূল কংগ্রেসের কর্মী, দিদির কথা আমরা মনে করিয়ে দিই আপনাকে। কোনও ধর্মীয় উস্কানিতে পা দেবেন না। আমাদের তো ১২ মাসে ১৩ পার্বন। আমাদের কিছু ভাবতে হয় না। আমরা পয়লা বৈশাখ থেকে গণেশ পুজো, জন্মাষ্টমী, দুর্গাপুজো, কালীপুজো, একাধিক পুজো করি। আমরা তো হিন্দু, মুসলমান কিছু নিয়ে তো বিভেদ করি না। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এটাই আমাদের পরিচয়। তা নিয়েই আমরা লড়াই করে যাচ্ছি দেশে।

57
রচনার মন্তব্য
Image Credit : social media

রচনার মন্তব্য

'হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সব সম্প্রদায়ের মানুষকে দিদি আগলে রেখেছেন। সন্তানকে স্কুলে পাঠানো থেকে সন্তানসম্ভবা মহিলার পাশে থেকেছেন। কৃষকের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তবুও লোন দিয়েছেন। শিক্ষিতদের পড়াশুনোর জন্য স্কলার দিয়েছেন, মহিলাদের আত্মনির্ভর করেছেন। মধ্যবিত্ত ও গরীবদের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করিয়ে দিয়েছেন। মেয়েদের স্কুলে যাওয়ার সাইকেল দিয়েছেন। মাধ্যমিকের পর ট্যাব দিয়েছেন। দিদি ১০০ রকমের প্রকল্প শুরু করেছেন। আপনাদের জন্য, আপনারা যাঁদের ভাল থাকেন, সেটিই চেষ্টা করছেন দিদি। দিদি আমাদের সূর্য, যাঁর আলোয় আলোকিত আমরা, আমাদের বাংলা। যদি বিরোধীপক্ষ ভুলেও নীচে নামাতে চায়, তার হাত জ্বলেপুড়ে ছাড়খাড় হয়ে যাবে। যে মানুষটা হাত-পা কোমর ভাঙ্গা নিয়েও রাতজেগে বাংলার জন্য় চিন্তা করেন, তাঁর প্রতি আমরা সম্মান জানিয়ে ২০২৬-এ জোড়াফুলে ভোট দিয়ে জয়ী করব

67
লক্ষ্মীর ভাণ্ডার
Image Credit : social media

লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এটি ২০২১ সালে চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর বাজেটে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে লোকসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছিলেন মমতা। এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে ১৫০০ টাকা পান। আর পিছিয়ে পড়া শ্রেণির মহিলারা মাসে ১৭০০ টাকা করে পান।

77
লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা
Image Credit : stockPhoto

লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা

লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনী ইস্তেহারে। এই প্রকল্পে ৩০০০ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতারা। বিহার, ওড়িশা, দিল্লি-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে এজাতীয় প্রকল্প চালু রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image2
CPIM Bookstall: বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?
Recommended image3
Gariahatflyover: পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Recommended image4
Ajker Bangla News live: CPIM Bookstall - বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?
Recommended image5
Kolkata Durga Puja: এক অ্যাপেই হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ, লঞ্চ করল ‘বন্ধু’ অ্যাপ
Related Stories
Recommended image1
AFREEN NET WORTH: আফরিন বেগমের স্থাবর সম্পত্তি 'শূন্য', বাড়ি-গাড়ি না থাকলেও বিনিয়োগ লক্ষ টাকার
Recommended image2
BJP vs TMC: 'মমতা ... হয়ে গিয়েছেন', দুর্নীতির ফাইল খোলার ভয়েই আতঙ্কিত তৃণমূল, দাবি বিজেপির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved