- Home
- West Bengal
- Kolkata
- AFREEN NET WORTH: আফরিন বেগমের স্থাবর সম্পত্তি 'শূন্য', বাড়ি-গাড়ি না থাকলেও বিনিয়োগ লক্ষ টাকার
AFREEN NET WORTH: আফরিন বেগমের স্থাবর সম্পত্তি 'শূন্য', বাড়ি-গাড়ি না থাকলেও বিনিয়োগ লক্ষ টাকার
AFREEN NET WORTH: বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আফরিন শিল্প। স্থানীয়ভাবে তিনি আফরিন বেগম নামেই পরিচিত। জমা দিয়েছেন তাঁর হলফানাম। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। নেই গাড়ি বাড়ি।

বালিগঞ্জের প্রার্থী আফরিন শিল্পি
বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী আফরিন শিল্প। স্থানীয়ভাবে তিনি আফরিন বেগম নামেই পরিচিত। জমা দিয়েছেন তাঁর হলফানাম। সেখানেই জানিয়েছেন তাঁর সম্পত্তি আর শিক্ষাগত যোগ্যতার কথা।
উল্কাগতিতে উত্থান আফরিনের
সিপিএম-এর সেখানে বৃদ্ধি নেতানেত্রীদেরই সাধারণত দেখা যায় সামনের সারিতে সেখানে ব্যাতিক্রম আফরিন বেগম,সৃজন ভট্টাচার্যরা। সিপিএম-এর তরুণতুর্কীদের মধ্যে অন্যতম আফরিন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকেই নিজের জাত চিনিয়েছেন আফরিন। এবার সরাসরি সংসদীয় গণতন্ত্রের লড়াইয়ে।
আফরিনের স্থাবর সম্পত্তি
নির্বাচনী হলফনামায় আফরিন জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তি তাঁর দলের বিধানসভার সংখ্যার মতই শূন্য। অর্থার তাঁর স্থাবর সম্পত্তি নেই। কিন্তু অস্থাবর সম্পত্তিটা অবাক করার মত।
অস্থাবর সম্পত্তি
আফরিনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৬ হাজার ৭৭ টাকা ৮২ পয়সা। তেমনই জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। যা সচারচর সিপিএম নেতাদের মধ্যে দেখা যায় না। নির্বাচনী হলফনামা অনুযায়ী ব্য়াঙ্কের গণ্ডি ছাড়িয়ে শেয়ার বাজারেও যাতায়াত রয়েছে আফরিনের।
ব্য়াঙ্কে বিনিয়োগ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মোট তিনটি। এসবিআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭০২ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখার অ্যাকাউন্টে রয়েছে ১৪১ টাকা। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ১৯৪১ টাকা। অর্থাৎ তিনটি ব্যাঙ্কে তাঁর গচ্ছিত অর্থের পরিমাণ ১ লক্ষ ৪৬ হাজার ৭৮৫ টাকা ২২ পয়সা।
আফরিনের বিনিয়োগ
আরইসিএলের ২৯ টি শেয়ারে তাঁর বিনিয়োগ রয়েছে ৯৩৭২ টাকা (বর্তমান বাজারদর)। ভারত ইলেকট্রনিক্সের ১৭ টি শেয়ার রয়েছে। যার দর ৭১৪৮ টাকা। আইআরএফসির ৫৫ টি শেয়ার রয়েছে। যার বর্তমান দর ৫০০৮ টাকা।
জীবনবিমা আফরিনের
নির্বাচনী হলফনামায় আফরিন জানিয়েছেন, তাঁর ১ লক্ষ টাকা মূল্যের একটি জীবনবিমা রয়েছে। আয়কর জমা দেওয়ার মত রোজগার তিনি করেন না বলেও জানিয়েছেন।
নেই আর নেই!
আফরিন জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তি যেমন নেই, তেমনই নেই ঋণ, গাড়ি। তাঁর নামে কোনও মামলাও নেই।
আয়ও শূন্য আফরিনের
আফরিন জানিয়েছেন তিনি পড়াশুনার সঙ্গে জড়িত। তাই তাঁর আয় শূন্য। তিনি জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি।
বালিগঞ্জে কঠিন লড়াই
বালিগঞ্জে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আর বিজেপি শতরূপা। তিনি বেনীপুকুরের বাসিন্দা বলেও জানিয়েছেন। কলকাতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল বালিগঞ্জ।

