Arjuna Award: ভারতের কিংবদন্তী ফুটবলার আই. অরুমৈনয়গমকে আজীবন অবদানের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক তাঁর হাতে ২০২৫ সালের এই পুরস্কার তুলে দেয়।
- Home
- West Bengal
- Today’s News in Bengali Live: Arjuna Award - আজীবন অবদানের স্বীকৃতি, অর্জুন পুরস্কার পেলেন কিংবদন্তী ফুটবলার অরুমৈনয়গম
Today’s News in Bengali Live: Arjuna Award - আজীবন অবদানের স্বীকৃতি, অর্জুন পুরস্কার পেলেন কিংবদন্তী ফুটবলার অরুমৈনয়গম

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Weather Alert:Arjuna Award - আজীবন অবদানের স্বীকৃতি, অর্জুন পুরস্কার পেলেন কিংবদন্তী ফুটবলার অরুমৈনয়গম
Weather Alert:East Bengal ACL 2 - চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল! হয়ে গেল গ্রুপ বিন্যাস, কাদের বিরুদ্ধে কবে কবে খেলা?
East Bengal ACL 2: ইস্টবেঙ্গলকে খেলতে হবে আল হুসেনের বিরুদ্ধে। এই দলের সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে জর্ডন জাতীয় দলের হয়ে মাঠে নামেন। গ্রুপ পর্বের ম্যাচে, আর্জেন্টিনার বিরুদ্ধেও খেলেন তারা। সেই সাত ফুটবলার হলেন সাদ আল রোশন, রাজ়াই আয়েদ, ইয়াজ়িদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, সালিম ওবেদ, মহমৌদ আল মারদি এবং মহম্মদ আবু ঘৌস।
Weather Alert:CJP Kolkata Update - কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে ক্ষোভ উগড়ে দিলেন আশুতোষ রাঙ্কা, কী জানালেন সিজেপি নেতা?
CJP Kolkata Update: মঙ্গলবার বিকেলে, কলকাতা প্রেস ক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
Weather Alert:Teesta Project - তিস্তা নিয়ে আলোচনা চলবে, তবে পুরনো পথেই - সাফ কথা ভারতের
তিস্তা ও অন্যান্য নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলবে। তবে তা হবে দ্বিপাক্ষিক জয়েন্ট রিভারস কমিশন (JRC) এবং নির্দিষ্ট কাঠামোর মধ্যেই। মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রক এই কথা জানিয়েছে। তিস্তা প্রকল্পে নয়াদিল্লির অবস্থান ইতিমধ্যেই ঢাকাকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
Weather Alert:Weather - নিম্নচাপ কাটলেও বুধবার বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ বাংলার আবহাওয়ায় বড় আপডেট
Weather Update: সোমবার আর মঙ্গলবারের মত কি কাল, বুধবার, ১৯ আগস্টও বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস- তাই নিয়েই জল্পনা তুঙ্গে। সোমবার গোটা রাজ্য জু়ড়েই প্রবল ঝড়বৃষ্টি হয়।
Weather Alert:IND vs SL Test Series - জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
IND vs SL Test Series: গল টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। ৩৭২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৪/৪। জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র ৬টি উইকেট। এর আগে ঋষভ পন্থের ৬৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারত দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান তোলে।
Weather Alert:Durand Cup 2026 - বাংলা ধারাভাষ্য, সোনি আটে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল, ফাইনাল
Durand Cup 2026 Matches: ২৪ দলকে নিয়ে শুরু হয়েছিল বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫-তম আসর। এই টুর্নামেন্টে এখন মাত্র চার দল টিকে আছে। দুই সেমি-ফাইনাল ও ফাইনাল বাকি। ফাইনালে ফের কলকাতা ডার্বি (Kolkata Derby) হতে পারে। ফলে উত্তেজনা বাড়ছে।
Weather Alert:PM Modi@25 - মোদীর জনসেবার ২৫ বছর পূর্ণ, BJP-র দেশজোড়া কর্মসূচি কী কী কর্মসূচি? রইল তালিকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে 'সেবা সংকল্প মহোৎসব' নামে এক বিরাট কর্মসূচির পরিকল্পনা করছে বিজেপি। ২০২৬ সালের ৭ অক্টোবর মোদীর ২৫ বছর পূর্ণ হবে। প্রায় ১৫ দিন ধরে চলবে নানা অনুষ্ঠান।
Weather Alert:Aadhaar Update - স্কুলের বাচ্চাদের আধার নিয়ে বড় খবর, ২ কোটির বেশি বায়োমেট্রিক আপডেট করল UIDAI
সারা দেশে ২ কোটিরও বেশি স্কুল পড়ুয়ার আধার কার্ডের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) সম্পন্ন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সেপ্টেম্বর ২০২৫ থেকে একটি বিশেষ অভিযানের মাধ্যমে এই কাজ করা হয়েছে। এই আপডেটের ফলে পড়ুয়ারা সরকারি পরিষেবা এবং পরীক্ষায় অনেক সুবিধা পাবে।
Weather Alert:Balurghat News - ১৫ অগস্টের পর ফের স্বাধীনতার উৎসব, ইতিহাস স্মরণে বালুরঘাটে বিজেপি-র অনুষ্ঠান
Independence Day 2026: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট সারা ভারতে স্বাধীনতা এলেও, কয়েক জায়গায় স্বাধীনতা আসে তিন দিন পর ১৮ অগাস্ট। নদিয়া জেলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মতো জায়গাগুলিতে মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।
Weather Alert:Anant Ambani - ভাইরাল ভিডিও দেখে পাশে অনন্ত আম্বানি, চিকিৎসার জন্য ইকবালকে উড়িয়ে নিয়ে যাওয়া হল মুম্বইয়ে
পশ্চিমবঙ্গের এক কিশোর এক বিরল রোগের কারণে পুকুরেই দিনের পর দিন কাটাত। তার ভিডিও ভাইরাল হওয়ার পর অনন্ত আম্বানি সাহায্যের হাত বাড়িয়ে দেন। চিকিৎসার জন্য তাকে এয়ারলিফ্ট করে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে।
Weather Alert:TMC VS TMC - তৃণমূল এখন কার? কলকাতা হাইকোর্টের নির্দেশে কালীঘাটে ধাক্কা, স্বস্তিতে ঋতব্রত
TMC vs TMC: বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ না করার সিদ্ধান্তে আপাতত পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দু'মাসে নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চ।
Weather Alert:Death Penalty in India - ফাঁসি নাকি প্রাণঘাতী ইনজেকশন? মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে সুপ্রিম নির্দেশ
Death Penalty in India: ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে কি এবার ইতিহাস অতীত হতে চলেছে? গলায় দড়ির বদলে কি প্রয়োগ করা হবে প্রাণঘাতী ইনজেকশন বা অন্য কোনো কম যন্ত্রণাদায়ক পথ? দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কে এবার স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট।
Weather Alert:Imran Khan - জেল থেকে হাসপাতালে সরাতে হবে ইমরানকে, নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে। আদালত একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে।
Weather Alert:BRICS Environment Meet - পরিবেশ রক্ষায় শুধু কথা নয়, চাই মানুষের জন্য কাজ, ব্রিকস বৈঠকে বার্তা ভারতের
Weather Alert:Kharkiv Attack - খারকিভের ব্যস্ত রাস্তায় রাশিয়ার হামলা, জেলেনস্কির দাবি ১০ জনের মৃত্যু
Weather Alert:Dinesh Chandimal - বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Dinesh Chandimal Injury: গলে (Galle) ভারত-শ্রীলঙ্কা (Sri Lanka vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেলেন দীনেশ চান্ডিমাল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আশা করা হচ্ছে, তাঁর চোট গুরুতর নয়।
Weather Alert:DA Case - ৬৫% বকেয়া ডিএ নিয়ে বড় দাবি রাজ্যের, সুপ্রিম কোর্টে পাল্টা যুক্তি সরকারি কর্মীদের
DA CASE: বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মেটানো হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য। যদিও বহু কর্মীর দাবি, টাকা এখনও পাননি তাঁরা। বুধবার ফের শুনানি।
Weather Alert:পটাশপুরে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বুলডোজার হুঁশিয়ারি অগ্নিমিত্রা পলের, কথা বলেন বানভাসিদের সঙ্গে
পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রথমে দুপুর ১২টা নাগাদ ভগবানপুরের আশ্রয় শিবিরে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি।
Weather Alert:Censusu 2027 - জনগণনার কাজে শিক্ষক নিয়োগ কেন? কলকাতা হাইকোর্টের কর্তৃপক্ষকে
Censusu: জনগণনার কাজে শিক্ষক নিয়োগ নিয়ে ফের কলকাতা হাই কোর্টের ভর্ৎসনার মুখে কর্তৃপক্ষ। স্কুলের সময়সূচি, কেন্দ্র-রাজ্য আলোচনা নিয়ে কড়া প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণ রাও। বুধবার ফের শুনানি।