
Pataspur BJP TMC Clash: বিজেপির প্রচারে তৃণমূলের হামলা, পটাশপুরে পথ অবরোধ করে বিক্ষোভ
শুভেন্দু অধিকারীর গড়ে ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন মাইতির সমর্থনে এদিন পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার পুরুষোত্তমপুরে সভা করেন দলীয় কর্মী-সমর্থকরা।
শুভেন্দু অধিকারীর গড়ে ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন মাইতির সমর্থনে এদিন পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার পুরুষোত্তমপুরে সভা করেন দলীয় কর্মী-সমর্থকরা। বিজেপির সেই সভায় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা আসার সময় তৃণমূলের 'হার্মাদ বাহিনী'তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তারই প্রতিবাদে প্রতাপদিঘী বাসস্ট্যান্ডে বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।