Uniform Civil Code Bengal Bill: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী অগাস্ট মাসেই সেই সুপারিশের উপর ভিত্তি করে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে।

Uniform Civil Code Bengal Bill: পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি তথা ইউসিসি বিল কার্যকর করার পক্ষে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (uniform civil code west bengal)। বিধানসভায় সোমবার, আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি প্রণয়ন করার ক্ষেত্রে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেন (ucc bill west bengal 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিন্ন দেওয়ানি বিধি বিল আসছে অগাস্টেই

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দেবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী অগাস্ট মাসেই সেই সুপারিশের উপর ভিত্তি করে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। তবে প্রস্তাবিত আইনের আওতার বাইরে রাখা হবে রাজ্যের আদিবাসী, মূলবাসী, কুড়মি এবং অন্যান্য স্বীকৃত প্রাচীন জনজাতির সম্প্রদায়কে। 

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে এই বলে দেন যে, উত্তরাখণ্ড এবং গুজরাত মডেলকে অনুসরণ করেই এই ব্যতিক্রম রাখা হচ্ছে বিলে। জানা যাচ্ছে, আগামী ২ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি বিলের খসড়া অনুমোদনের বিষয়ে আলোচনা করা হবে। এই বিল তৈরির ক্ষেত্রে গুজরাতের ইউনিফর্ম সিভিল কোড বিল-২০২৬, অসমের ইউসিসি আইন এবং উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড আইন-২০২৪-কে একটি ভিত্তি হিসেবে ধরা হয়েছে। 

রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটিম ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাঁর মতে, ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা ব্যক্তিগত আইন চালু থাকার পরিবর্তে গোটা রাজ্যে একটি মাত্র আইনই কার্যকর হওয়া উচিত। সেই লক্ষ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিধানসভায় বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘‘ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সংকল্পপত্রে ইউসিসি কার্যকরের প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতি পূরণে সরকার নিঃসন্দেহে বদ্ধপরিকর। কারণ, আমরা কমিটেড। সংকল্পপত্রে যা লিখেছি, সেটাই বাস্তবায়িত করব। পশ্চিমবঙ্গেও তাই ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে।”

রাজ্য সরকারের ঘোষিত এই কমিটির চেয়ারপার্সন হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেশাই। পাশাপাশি এই কমিটিতে একজন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, একজন আইন বিশেষজ্ঞ, একজন শিক্ষাবিদ, একজন সমাজকর্মী এবং রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে থাকবেন। প্রশাসনিক কাজকর্মের জন্য ঐ অতিরিক্ত সচিবই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।