WB Election 2026 1st Phase: রাত পোহালেই রাজ্যে ভোট। বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ। গোটা উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দফায় ভোটগ্রহণ হবে।
WB Election 2026 1st Phase: রাত পোহালেই রাজ্যে ভোট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ। দার্জিলিং, কার্শিয়াং সহ গোটা উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সব কটি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে। রাজ্যে প্রথম দফার মোট ৫৫টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআই (এম), কংগ্রেস, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, মিম, এসইউসি (আই)-য়ের মত সর্বভারতীয়, আঞ্চলিক ও স্থানীয় রাজনৈতিক দলগুলি প্রথম দফার ভোটে লড়ছে। তবে এই চেনা নামের রাজনৈতিক দলগুলির পাশাপাশি ভোটে লড়ছে গোর্খা জনমুক্তি মোর্চা, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, গন্ডোয়ানা প্রজাতন্ত্র পার্টি, আম্বেদকরাইট পার্টি অফ ইন্ডিয়া, ভারতীয় লোকমতাবাদী পার্টি, রাষ্ট্রীয় আম জনসেবা পার্টি, উত্তরবঙ্গ পিপলস পার্টি, কামতাপুরি পিপলস পার্টি (ইউনাইটেড)-এর মত দলগুলি। এছাড়াও জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, বাঁকুড়া থেকে পুরুলিয়া-জঙ্গলমহলে আরও বেশ কিছু ছোট দল, বিক্ষুব্ধ গোষ্ঠীর একেবারে নতুন দলের প্রার্থীরা রাজ্যে প্রথম দফার ভোটে লড়ছেন।
কে কটি আসনে লড়ছে
তৃণমূল কংগ্রেস ১৫২টি আসনের মধ্যে লড়ছে ১৪৯টি-তে। পাহাড়ের তিনটি আসনে অনীত থাপরা-র দলকে সমর্থন জানিয়েছে তৃণমূল। বিজেপি ও কংগ্রেস সেখানে প্রথম দফার সব কটি আসনেই লড়ছে। রাজবংশী জনগোষ্ঠীর মধ্যে কাজ করা কামতাপুরি পিপলস পার্টি (ইউনাইটেড) ১২টি আসনে লড়ছে। জাতীয় উন্নয়ন পার্টি ৬টি, মেদিনীপুরের ভূমিপুত্র পীরজাদা রুহুল আমিনের খোলা নতুন রাজনৈতিক দল জাতীয় উন্নয়ন পার্টি (JUP) লড়ছে ৬টি আসনে। ছত্তিশগড়ের হীরা সিম মারকামের আদাবিসী স্বার্থের হয়ে লড়াই করা দল গন্ডোয়ানা প্রজাতন্ত্র পার্টি ৫টি আসনে লড়বে।আসাউদ্দিন ওয়েইসির মিম বা এআইএমআইএম ৯টি আসনে প্রার্থী দিয়েছে। উত্তরবঙ্গ পিপলস পার্টি লড়ছে ৫টি করে আসনে।
প্রথম দফায় মোট প্রার্থী ১৪৭৮ জন
প্রথম দফার ভোটে মোট ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে কোচবিহার দক্ষিণ এবং ইটাহার, এই দুই কেন্দ্রে সবচেয়ে বেশি প্রার্থী লড়ছেন। প্রতিটি কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৫ জন করে। একটি আসনে সবচেয়ে কম প্রার্থী রয়েছে চন্দ্রকোনা আসনে। পশ্চিম মেদিনীপুরের এসসি সংরক্ষিত আসনে মাত্র ৫ জন প্রার্থী রয়েছে।


