- Home
- West Bengal
- Weather Update: কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টি, জেনে নিন আজ গোট দিন ভিজবে কোন কোন জেলা
Weather Update: কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টি, জেনে নিন আজ গোট দিন ভিজবে কোন কোন জেলা
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

রবিবার থেকে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তেমনই আবার কোথাও হচ্ছে ভারী বর্ষণ। সোমবারও ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ মঙ্গলবার জেনে নিন কতটা বৃষ্টি হবে।

শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগর থেকে হু হু করে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, আর তার জেরেই মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা। উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত অবস্থান করায় রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর,আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষি বঙ্গা হালকা থাকে মাঝারি বৃষ্টি হবে। আজ সকাল থেকে থাকবে মেঘলা আকাশ। মাঝে মধ্যেই হতে পারে বৃষ্টি।
আজ দুই ২৪ পরগনা, নদিয়ায় হে ভারী বৃষ্টি। জারি আছে হলুদ সতর্কতা। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। ভাসবে কলকাতাও। আজ শহরে আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সারাদিন চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আজ উত্তরবঙ্গে বতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচাবিহারে হতে পারে ভারী বৃষ্টি। তেমনই পাহাড়ে জারি হয়েছে সতর্কতা। এমনকী, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অ্যালার্টে রাখা হয়েছেে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

