East Bengal: পতাকা উত্তোলন করেন মুরারীলাল লোহিয়া এবং তারপর সবাই মিলে ট্রফির সঙ্গে ছবি তোলেন। কলকাতা লিগের ম্যাচেও জয় পেল লাল হলুদ ব্রিগেড। কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে যোগ দিলেন দলের পঞ্চম বিদেশি দিয়েগো জিভুলিক।
- Home
- West Bengal
- Ajker Bangla Live News: East Bengal - ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Ajker Bangla Live News: East Bengal - ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
২৪ আগস্ট ২০২৬-এর সমস্ত গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে। পশ্চিমবঙ্গ, কলকাতা, ভারত ও বিশ্বের সর্বশেষ খবর, রাজনীতি, আবহাওয়া, অর্থনীতি ও অন্যান্য আপডেট পড়ুন Live Blog-এ।

Ajker Bangla Live News:East Bengal - ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Ajker Bangla Live News:Investment in West Bengal - রাজ্যে বড় বিনিয়োগ করতে চলেছে L&T, বিরাট ঘোষণা শুভেন্দুর
Investment in West Bengal: সোমবার, শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari News)। নবান্নে সাংবাদিক বৈঠক শেষে তিনি বলেন, এলঅ্যান্ডটি গোষ্ঠী এই রাজ্যে দুটি নতুন প্রোজেক্ট শুরু করতে চলেছে।
Ajker Bangla Live News:West Bengal Weather - নিম্নচাপের জেরে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া, মঙ্গলেও ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়
West Bengal Weather: সোমবারের পর মঙ্গলবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
Ajker Bangla Live News:Congress Attack On BJP Govt - বিজেপি সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম, শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেসের
Congress Attack On BJP Govt: অন্নপূর্ণা যোজনা নিয়ে যেভাবে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবার তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Ajker Bangla Live News:IND vs SL Test 2026 - দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
IND vs SL Test 2026: ইতিমধ্যেই প্রথম টেস্টটি জিতে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও কার্যত, অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান গিলরা। টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো রানের পাহাড় গড়ল তারা।
Ajker Bangla Live News:Calcutta High - সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির
Calcutta High Court On TMCP: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বঙ্গ রাজনীতিতে চলছে জোর তরজা। আগামী ২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস আদেও পালন করা যাবে কীনা সেই চর্চার মাঝেই সামনে এলো কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ। কী বলল আদালত?
Ajker Bangla Live News:Calcutta High Court - সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের
Cal HC On Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার মামলা মুলতূবীর নির্দেশ আদালতের। আর কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
Ajker Bangla Live News:Share Market Update - সেনসেক্স পড়ল ১৭০ পয়েন্ট! কিছুটা বিপাকে নিফটিও, সপ্তাহের প্রথম দিন বাজার কেমন গেল?
Share Market Update: সূচকগুলি ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু করলেও দিনের শেষে এসে বিপাকে পড়ল। শুরুর দিকে সেনসেক্স ১৮৩ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে দিনের শেষে সেনসেক্স ১৭০ পয়েন্ট এবং নিফটি ৩৩ পয়েন্ট হ্রাস পেল।
Ajker Bangla Live News:CJP Rajasthan - CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?
CJP Rajasthan: রাজস্থানে পৌঁছে গেল সিজেপি। তখনই আক্রান্ত হন ককরোচ জনতা পার্টির নেতারা। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিজেপি-র যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তবে তারা আক্রান্ত হলেও উল্টে তাদের বিরুদ্ধেই এফআইআর রুজু করেছে পুলিশ। পাল্টা অবশ্য জবাব দিয়েছেন আশুতোষ রাঙ্কারাও। দুই পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।
Ajker Bangla Live News:Robotic Surgery - দিল্লির সফদরজং হাসপাতালে প্রথম রোবটের সাহায্যে হাঁটু প্রতিস্থাপন, সম্পূর্ণ বিনামূল্যে!
Ajker Bangla Live News:East Bengal Durand Cup 2026 - কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
ইস্টবেঙ্গলের ২০২৬ ডুরান্ড কাপ জয়ের পিছনে কাজ করেছে কোন ৫ কৌশল? কীভাবে মোহনবাগানকে হারিয়ে ২২ বছর পর ট্রফি ঘরে তুলল লাল-হলুদ। এর পিছনে ছিল ৫টি ধুরন্ধর ট্রিকস।
Ajker Bangla Live News:Cyber Terrorism - আহমেদাবাদ সাইবার হামলা মামলায় তেলেঙ্গানার পাঁচ জায়গায় NIA-এর তল্লাশি, কী পাওয়া গেল?
Cyber Terrorism: আহমেদাবাদের একটি সাইবার সন্ত্রাস মামলার তদন্তে নেমে তেলেঙ্গানার পাঁচটি জায়গায় তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। মূলত, সন্দেহভাজনদের কার্যকলাপের প্রমাণ খুঁজতেই এই অভিযান বলে জানা যাচ্ছে। ডিজিটাল ডিভাইস এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।
Ajker Bangla Live News:UPI - দশ বছরে ম্যাজিক! ৭ হাজার কোটি থেকে লেনদেন পৌঁছল ৩১৪ লক্ষ কোটিতে
মাত্র দশ বছরে ভারতের ডিজিটাল লেনদেনের ছবিটাই বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI। ২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে মোট লেনদেনের পরিমাণ ছিল ৭,০০০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ লক্ষ কোটি টাকায়।
Ajker Bangla Live News:Yashasvi Jaiswal - গুঁতো মেরে বিতর্ক, যশস্বী জয়সওয়ালকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করল ICC
কলম্বোতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে আইসিসি যশস্বী জয়সওয়াল ও অসিতা ফার্নান্দো—উভয়কেই জরিমানা করেছে। ম্যাচের প্রথম দিনের ওই ঘটনায় উভয় খেলোয়াড়কেই তাঁদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
Ajker Bangla Live News:Condom Problem - কোনওটা ছেঁড়া, কোনওটা ফুঁটো! একসঙ্গে ৩ লক্ষ কন্ডোম নিয়ে রীতিমত বিপাকে ফ্রান্স
France Condom: ফ্রান্সে প্রায় ৩ লক্ষ সম্ভাব্য অনিরাপদ কন্ডোম নিয়ে সতর্কতা জারি। ছিদ্র বা ফেটে যাওয়ার ঝুঁকিতে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে বিপুল সংখ্যক কন্ডোম। জেনে নিন বিস্তারিত।
Ajker Bangla Live News:National Sports Day - 'খেল কি বাত, পিএম কে সাথ' - তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়াল আড্ডায় বসবেন প্রধানমন্ত্রী মোদী, কবে এবং কখন?
National Sports Day: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে আগামী ২৭-২৯ অগাস্ট 'খেল কি বাত, পিএম কে সাথ' অনুষ্ঠানের আয়োজন করছে SAI এবং মাই যুবা ভারত। ২৭ অগাস্ট, প্রধানমন্ত্রী মোদী দেশের তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। দেশের ক্রীড়া নীতি এবং সাফল্য নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
Ajker Bangla Live News:Free Bus Travel - মহিলাদের জন্য বাসভাড়া ফ্রি! কোন কোন বাসে লাগবে না টিকিট? জানুন এক ক্লিকে
Free Bus Travel: ২ অক্টোবর থেকে তামিলনাড়ুতে শুরু হচ্ছে মহিলাদের জন্য নতুন বিনামূল্যে বাস পরিষেবা, নাম 'ভেট্রিপ্পায়ানাম'। এই প্রকল্পের আওতায় কোন কোন সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, দেখে নিন এই গ্যালারিতে।
Ajker Bangla Live News:Rain Alert - ভাদ্রের ভ্যাপসা গরম থেকে মুক্তি! সাগরে নিম্নচাপের ঘনঘটা, ৪ জেলায় সতর্কতা জারি
Weather News: বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে ফের বৃষ্টির দাপট রাজ্যজুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি, সঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস।
Ajker Bangla Live News:Yogi Adityanath - অযোধ্যায় মাছ খাওয়া নিয়ে বিতর্ক, কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ যোগীর
Ajker Bangla Live News:SSKM Hospital - এসএসকেএম হাসপাতালে বিপত্তি, মাথায় গাছ ভেঙে পড়ে চরম পরিণতি মহিলার
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি। রোগীর পরিজনের মাথায় গাছ ভেঙে পড়ে মৃত্যু। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।