MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Dilip Ghosh Net Worth: রাজারহাটে ফ্ল্যাট, মেদিনীপুরে বাড়ি-জমি, কোটিপতি দিলীপ ঘোষ কত সম্পদের মালিক?

Dilip Ghosh Net Worth: রাজারহাটে ফ্ল্যাট, মেদিনীপুরে বাড়ি-জমি, কোটিপতি দিলীপ ঘোষ কত সম্পদের মালিক?

Dilip Ghosh Affidavit: ২০১৬ সালের পর আবার ২০২৬। ১০ বছর পর আবারও খড়গপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন দিলীপ ঘোষ। শনিবার খড়গপুর মহকুমা শাসকের কার্যালয় মনোনয়ন জমা দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 05 2026, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : ANI

Dilip Ghosh Affidavit: ২০১৬ সালের পর আবার ২০২৬। ১০ বছর পর আবারও খড়গপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়ছেন দিলীপ ঘোষ। শনিবার খড়গপুর মহকুমা শাসকের কার্যালয় মনোনয়ন জমা দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মনোনয়ন জমার সঙ্গে হলফনামা জমা দিয়েছেন দিলীপ। তাতে দেখা যাচ্ছে গত ১৬ বছরে লাখপতি থেকে কোটিপতি হয়েছেন দিলীপ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

দিলীপ ঘোষ আরএসএস করেন। ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আন্দামানে কাজ করেন। ২০১৬ সালে তিনি বিজেপির রাজ্য সভাপতি পদে বসেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন ও জ্ঞান সিং সোহনপালকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন এবং ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। মেদিনীপুর আসনে ২০১৯ সালের লোকসভা ভোটে প্রায় ৮৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ। ২০২৪ সালে সেই তিনিই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে হেরেছেন প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ভোটে।

37
Image Credit : Asianet News

১৯৮০ সালে মাধ্যমিক দেন দিলীপ ঘোষ, এরপর করেন আইটিআই কোর্স। আইটিআই পড়া শেষ হয় ১৯৮২ সালে। ১৯৮৩ সালে টালিগঞ্জ আইটিআই থেকে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করেন।

47
Image Credit : Asianet News

ভোলানাথ ঘোষের পুত্র দিলীপ যখন ২০১৬ সালে প্রথম বার ভোটে লড়েছিলেন, তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ২৯ হাজার টাকা। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তাঁর হাতে রয়েছে নগদ সাড়ে তিন লক্ষ টাকা। স্ত্রী রিঙ্কু মজুমদারের কাছে আছে ৫০ লক্ষ টাকা। বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট আছে। বিনিয়োগ করেছেন ৩ লক্ষ ৩১ হাজার টাকা। পোস্ট অফিসে সাড়ে চার লক্ষ টাকার এমআইএস আছে। জীবনবিমাও রয়েছে দিলীপের। দিলীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ২২ লক্ষ ৯৮ হাজার টাকা। মেদিনীপুরের দিলীপের নামে ১.৮৮ একর কৃষিজমি রয়েছে। জমির বর্তমান বাজারদর ৪০ লক্ষ টাকা। তবে স্ত্রী রিঙ্কুর রাজারহাটে একটি ১৩০৭ স্কোয়্যারফুটের অফিসবাড়ি আছে। সেটি ২০১৩ সালে কিনেছেন।

57
Image Credit : Asianet News

দিলীপের দেশের বাড়িটি ৮০০ স্কোয়্যারফুটের। পৈতৃক সম্পত্তি। ২০২২ সালে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় ৩৪৮৩ স্কোয়্যারফুটের একটি ফ্ল্যাট কেনেন। তাঁর বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪২ লক্ষ টাকা। দিলীপের ফ্ল্যাট এবং বাড়ির মিলিত বাজারমূল্য ১ কোটি ৮৫ লক্ষ টাকা। রাজারহাটে একটি ফ্ল্যাটের মালিক দিলীপের স্ত্রী রিঙ্কু। আয়তন ১৪০০ স্কোয়্যারফুট। বর্তমানে ফ্ল্যাটটির বাজারমূল্য ৭০ লক্ষ টাকা। দিলীপের কোনও ব্যক্তিগত ঋণ নেই। এখন স্থাবর-অস্থাবর মিলিয়ে দিলীপ এখন ২ কোটি ১০ হাজার টাকার মালিক। স্ত্রী রিঙ্কু প্রায় ৯৩ লক্ষ টাকার মালিক।

67
Image Credit : Asianet News

হলফনামায় দিলীপ জানিয়েছেন, পেশায় তিনি রাজনীতিক। বিজেপির হোলটাইমার। অন্যদিকে, স্ত্রী রিঙ্কু একজন ব্যবসায়ী।

77
Image Credit : Asianet News

দিলীপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ২৮টি এফআইআর দায়ের হয়েছে। বিধাননগর এমপি-এমএলএ আদালতে মোট আটটি মামলা হয়েছে দিলীপের নামে। এ ছাড়া ইচ্ছাকৃত ভাবে আঘাতের ষড়যন্ত্র, খুনের চেষ্টা, খুনের হুমকি, দাঙ্গা বাঁধানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Hooghly News: কোন্নগরে গোডাউনের ভিতরে কী লুকিয়ে ছিল? দরজা খুলতেই চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় বাহিনীরও!
Recommended image2
Now Playing
Sabyasachi Dutta Arrest: ক্ষমতার শীর্ষে থেকে থানার লকআপে, এবার গ্রেফতার তৃণমূলের সব্যসাচী দত্ত! কী অভিযোগ?
Recommended image3
Santoshpur: বুলডোজার দিয়ে রাত দখল! সন্তোষপুরে রাতের অন্ধকা অবৈধ হকার উচ্ছেদ রেলের
Recommended image4
WB Weather: বঙ্গে বর্ষামঙ্গল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
Recommended image5
Now Playing
TMC Split: মমতা যখন দিল্লিতে তখনই বিস্ফোরক 'বিদ্রোহী' কাকলি! ২০ সাংসদের বিদ্রোহে দিল্লিতে রাজনৈতিক ভূমিকম্প!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved