09:48 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:টালিগঞ্জে হার অরূপ বিশ্বাসের

টালিগঞ্জ বিধানসভা নির্বাচনে হেরে গেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী।

09:35 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:ভবানীপুরে জয় শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার ভবানীপুরেও মমতাকে হারিয়ে দিলেন শুভেন্দু। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসনেও জয় পেলেন।

08:16 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:ভবানীপুরে এগিয়ে শুভেন্দু অধিকারী

দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৬ রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

07:57 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:বরানগরে জয়ী সজল ঘোষ

বরানগর বিধানসভা কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন সায়ন্তিকা।

07:48 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:পশ্চিমবঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে, বললেন মোদী

'পশ্চিমবঙ্গে প্রথমবার ভোটে বন্দুকের বদলে মানুষের কণ্ঠস্বর শোনা গিয়েছে। বাংলায় গণতন্ত্রের জয় হয়েছে। সব রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা হোক। আসুন, হিংসার অন্তহীন চক্রকে চিরকালের জন্য শেষ করি। কে কাকে ভোট দিয়েছেন সে কথা না ভেবে বাংলার সেবার জন্য কাজ করি,' বললেন নরেন্দ্র মোদী।

07:44 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:বাংলার উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি মোদীর

'আমি বাংলার সব মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিন-রাত পরিশ্রম করবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত যোজনাকে সবুজ সঙ্কেত দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

07:41 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:বাংলায় নতুন সূর্যোদয়, বার্তা মোদীর

'৪ মে সন্ধে হয়ে গেলেও, আজ বাংলায় নতুন সূর্যোদয় হয়েছে। অনেক প্রজন্ম এর অপেক্ষায় ছিল,' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

07:39 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:আজ থেকে বাংলা ভয়মুক্ত, বার্তা মোদীর

'আজ থেকে বাংলা ভয়মুক্ত। বাংলা উন্নয়নে সামিল হচ্ছে। বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে,' বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

07:37 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:শিবপুরে জয় রুদ্রনীল ঘোষের

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

07:30 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম, বার্তা মোদীর

গত বছর বিহারে বিধানসভা নির্বাচনে জয়ের পর গঙ্গার প্রবাহের কথা বলেছিলেন। সোমবার সে কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী বললেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এখন সব জায়গায় পদ্ম ফুটে আছে।

07:26 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদান ঐতিহাসিক

'পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদান ঐতিহাসিক। আমাদের দেশের সংবিধান, গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হয়েছে,' বললেন নরেন্দ্র মোদী।

07:23 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:বাংলার মানুষ নতুন ইতিহাস রচনা করেছেন, বার্তা মোদীর

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর বিজেপি সদর দফতেরে বাঙালি সাজে গিয়ে ভাষণ দিতে উঠে প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বাংলার মানুষ আজ নতুন ইতিহাস রচনা করেছেন।

07:18 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:রাসবিহারীতে জয় স্বপন দাশগুপ্তর

দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে হারিয়ে জয় পেলেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

07:15 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:ইন্ডিয়া জোট ভেঙে যাবে, কটাক্ষ বিজেপি সভাপতির

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর ইন্ডিয়া জোট তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কটাক্ষ বিজেপি সভাপতি নীতীন নবীনের।

07:06 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ জয়ের পর আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর

07:05 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:ধুতি-পাঞ্জাবি পরে বিজেপি সদর দফতরে নরেন্দ্র মোদী

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ার পর বাঙালি সাজে ধুতি-পাঞ্জাবি পরে দিল্লিতে বিজেপি সদর দফতরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

06:57 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:বাগদায় জয়ী বিজেপি

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে হারিয়ে জয় বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের।

06:47 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:হিঙ্গলগঞ্জে এগিয়ে রেখা পাত্র

উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি ব্যবধান বাড়িয়ে নিল। বিজেপি প্রার্থী রেখা পাত্র ১৭ রাউন্ড গণনার শেষে ৩,২৯২ ভোটে এগিয়ে গেলেন। 

06:45 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:জলপাইগুড়ি সদর বিধানসভার গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল বিজেপি-র

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই জলপাইগুড়ি সদর বিধানসভার গরালবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি।

06:36 PM (IST) May 04

West Bengal Assembly Election Results 2026 Live Updates:বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিল বিজেপি

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বীরভূম জেলার লাভপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দখল নিল বিজেপি।