Central Force: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই কারণে ভোটের দিন ঘোষণার প্রায় ১ মাস আগেই রাজ্যে আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এবার সিদ্ধান্ত হয়েছে প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্য়ে অনির্দিষ্টকালের জন্য থাকবে। 

রক্তপাতহীন ভোট করাতে মরিয়ে জাতীয় নির্বাচন কমিশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেই কারণে ভোটের দিন ঘোষণার প্রায় ১ মাস আগেই রাজ্যে আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর এবার সিদ্ধান্ত হয়েছে প্রায় ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী রাজ্য়ে অনির্দিষ্টকালের জন্য থাকবে। শুক্রবার নতুন করে এই সিদ্ধান্তের জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতেই স্পষ্ট করে জানানো হয়েছে, ভোটের পর শুধুমাত্র ইভিএম, স্ট্রংরুম সুরক্ষার স্বার্থে মোতায়েন থাকবে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে আরও বেশি জওয়ান থাকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভোট যত এগিয়ে যাচ্ছে রাজ্যে ততই বাড়ছে উত্তেজনার পারদ। বর্তমানে সবথেকে বেশি উত্তেজিত হয়েছে কালিয়াচক। সেখানে এসআইআর প্রক্রিয়া চলাকালীনই বিচারকদের আটকে রাখাছিল প্রায় ৮ ঘণ্টা। এই ঘণ্টার তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে এজাতীয় ঘটনা আর বরদাস্ত করা হবে না।

কালিয়াচকের ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি করছে নির্বাচন কমিশন। ভোটের আগে পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ থাকে তারজন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে এতো বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে বলেই জানিয়েছে কমিশন। ভোট পরবর্তী হিংসা গত কয়েকটি নির্বাচনে এই রাজ্যে মারাত্মক আকার নিয়েছিল। আর সেই কারণেই ভোটের পরেও যাতে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি না হয় তারজন্য়ই এই ব্যবস্থা করেছে কমিশন। তেমনই মনে করেছে ওয়াকিবহাল মহল।