Election Dates 2026: পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। আর সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট। প্রথম দফায় উত্তর ও দক্ষিণবঙ্গে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় ভোট। 

গত বিধানসভা নির্বাচন হয়েছিল ৮টি দফায়। এবার মাত্র দুটি দফায় ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গে। তেমনই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে এবার মাত্র দুটি দফায় ভোট হবে। দেখুন দুটি দফায় কবে কোথায় ভোট হবে?

গোটা উত্তরবঙ্গেই প্রথম দফায় ভোট গ্রহণ হবে। সঙ্গে রাঢ়় বঙ্গ ও জঙ্গলমহলে। অর্থাৎ বঙ্গের অধিকাংশ জেলাতেই প্রথম দফায় ভোট গ্রহণ হবে।

প্রথম দফায় ভোটের নির্ঘণ্ট

ভোটের ২৩ এপ্রিল

ভোটের বিজ্ঞপ্তি জাতি ৩০ মার্চ

মনোনয়ন দাখিলের ৬ এপ্রিল

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল

প্রথম দফায় জঙ্গলমহলে ভোট হবে। একই সঙ্গে বীরভূম, দুই বর্ধমানে ভোট হবে। যার মধ্যে বীরভূম অত্যান্ত স্পর্শকাতর।

দ্বিতীয় দফায় ভোটের নির্ঘণ্ট

দ্বিতীয় দফায় কলকাতা ও কলকাতা লাগোয়া জেলাগুলিতে ভোট গ্রহণ হবে। কলকাতার সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি, নদিয়া ভোট গ্রহণ হবে।

দ্বিতীয় দফায় ভোটের নির্ঘণ্ট

ভোটের দিন ২৯ এপ্রিল

ভোটের বিজ্ঞপ্তি জারি ২ এপ্রিল

মনোনয়ন দাখিল ২ এপ্রিল

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল

  • পশ্চিমবঙ্গে ভোট গণনা ৪ মে
  • ভোট প্রক্রিয়া শেষ ৬ মে

নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্যে এসেছিল ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে। সেই সময় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছিল। সূত্রের খবর অধিকাংশ রাজনৈতিক দলই এক বা দুই দফায় ভোটের প্রস্তাব দিয়েছিল। তাতেই নির্বাচন কমিশন এবার দুই দফায় ভোট ঘোষণা করেছিল। নির্বাচন কমিশন জানিয়েছে শান্তিপূর্ণ ভোট গ্রহণই তাদের কাছে চ্যালেঞ্জ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ ভোট করাই সবথেকে বড় চ্যালেঞ্জ।

২০০১ সালে রাজ্যে শেষ বার এক দফায় ভোট হয়েছিল। তার পর থাকেই রাজ্যে ভোটের দফা বাড়তে থাকে। গতবারই বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়। মূলত আইনশৃঙ্খলার কারণেই পশ্চিমবঙ্গে ভোটের দফা বাড়াতে থাকে কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও এই রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়নি। এবার শান্তিপূর্ণ নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলেও কমিশন সূত্রে দাবি করা হয়েছে।