MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Bengal SIR List: আগামীকাল কারা ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ

Bengal SIR List: আগামীকাল কারা ভোট দিতে পারবেন? ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার রাত ১২টা পর্যন্ত যতগুলি মামলা নিষ্পত্তি হয়েছে, সেই সমস্ত নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই আপডেট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জেনে নিন। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 28 2026, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : ANI

রাত পোহালেই দ্বিতীয় তথা শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে। সবরকমের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। জায়গায় জায়গায় গিয়ে ভোটারদের আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী। কোথাও যাতে ভোটারদের ভয় না দেখানো হয় সেই বিষয়টাও নিশ্চিত করছেন পুলিশ পর্যবেক্ষকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার ভোর রাতে প্রকাশ হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট। মূলত গতকাল, সোমবার রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক নিস্পত্তি হয়েছে, তার নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

Related Articles

Related image1
West Bengal Election 2026: রাজ্য ভোটের দায়িত্বে এসে গর্জন শুরু করলেন 'সিংহম!' এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল শর্মা
Related image2
এবার কলকাতায় ফুটতে পারে পদ্ম? SIR-এর কারণেই BJP TMCকে হারিয়ে জিততে পারে এই ৫টি আসন
310
Image Credit : X

তবে কত সংখ্যক নিস্পত্তি হয়েছে বা নাম যুক্ত হয়েছে সেই সংখ্যা কমিশনের তরফে এখনও জানানো হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দুই দফার ভোটের আগে যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল ‘অ্যাডজুডিকেশন’-এ বাদ পড়া যত জন ভোটারের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে সিলমোহর দেবে, তত জনের নাম দু’দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে।

410
Image Credit : Asianet News

প্রথম দফার ভোটের আগে লিস্ট বেরিয়েছিল ২২ এপ্রিল। যাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠেছে, তাঁরা এ বার ভোট দিতে পারবেন। তবে শুধুমাত্র ট্রাইব্যুনালে আবেদন করলেই এবার ভোটাধিকার থাকবে না। একই ভাবে কারও আবেদন বিবেচনা করে ট্রাইব্যুনাল নাম খারিজ করলে তিনিও এ বার ভোট দিতে পারবেন না।

510
Image Credit : X-@IndianTechGuide

জানা গিয়েছে ভোটার তালিকায় জুড়েছে আরও ১৪৬৮ নাম! ট্রাইবুনালে ‘পাশ’ হওয়াদের তালিকা দিয়েছে কমিশন। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। সাত জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। নতুন প্রকাশিত অতিরিক্ত তালিকায় দ্বিতীয় দফার ভোটকেন্দ্রগুলির যে ভোটারদের নাম জুড়ল, তাঁরাও ভোট দিতে পারবেন।

610
Image Credit : our own

নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত নামের নিষ্পত্তি করবে এবং যাঁদের ভোটার হিসাবে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন।

710
Image Credit : Asianet News

শীর্ষ আদালতের সেই নির্দেশ মোতাবেক এ বার পদক্ষেপ করল কমিশন। জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইবুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে।

810
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষাধিক নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই বিবেচনাধীন তালিকার নামগুলির নিষ্পত্তি করেন।

910
Image Credit : ChatGPT

কমিশন সূত্রে খবর, মঙ্গলবার বিকেল নাগাদ সংখ্যাটা জানা যাবে। যদিও তার আগে বুথে বুথে তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকে ‘বিচারাধীন’ ভোটাররা নিজেদের নাম দেখতে পাবেন।

1010
Image Credit : Getty

উল্লেখ্য প্রথম দফা ভোটের আগে প্রায় সাড়ে চার হাজার মতো ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে থেকে মাত্র ১৩৯ জন ‘যোগ্য’ বিবেচিত হয়েছিলেন। এবার এই সংখ্যাটা কত? তা জানতে উদগ্রীব সকলে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
বাংলায় এসে শুভেন্দুর প্রশংসায় ধীরেন্দ্র শাস্ত্রী, মমতা জমানার সভা নিয়ে বড় দাবি
Recommended image2
Now Playing
উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস, মিঠুনকে বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
Now Playing
Food Safety Katwa News: এই রেস্টুরেন্টে খাচ্ছেন? কাটোয়ায় রেস্তোরাঁয় পুরসভার হানায় বেরোল ভয়ঙ্কর ছবি
Recommended image4
ডিএ বা বেতন কমিশন নয়! রাজ্যের এই সরকারি কর্মীরা পাবেন মোটা টাকা সাম্মানিক! পুজোর আগেই ঢুকবে টাকা
Recommended image5
Now Playing
Canning News: থানার আইসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ! BJP-র বিক্ষোভে প্রকাশ্যে ভাইরাল ভিডিও
Related Stories
Recommended image1
West Bengal Election 2026: রাজ্য ভোটের দায়িত্বে এসে গর্জন শুরু করলেন 'সিংহম!' এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল শর্মা
Recommended image2
এবার কলকাতায় ফুটতে পারে পদ্ম? SIR-এর কারণেই BJP TMCকে হারিয়ে জিততে পারে এই ৫টি আসন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved