West Bengal Election Result 2026: এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬১,৯৯৪ ভোটে এগিয়ে আছেন এই বিজেপি প্রার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের গৌতম দেবকে অনেকটাই পিছনে ফেলে এগোচ্ছেন শঙ্কর। মোটামুটি যা ট্রেন্ড, তাতে শঙ্করের জয় শুধুই সময়ের অপেক্ষা।
West Bengal Election Result 2026: শিলিগুড়ির শঙ্কর আবারও ফর্মে। প্রায় জয়ের পথে তিনি (WB Election Result 2026)। একদা দাপুটে সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন বাম মন্ত্রী অশোক ভট্টাচার্যের ডান হাত বলা হত তাঁকে। সেই শঙ্কর ২০২১ সালে, দলের উপর অভিমান করে যোগ দেন বিজেপিতে এবং যেতেন। এবার ২০২৬। আবারও জয়ের পথে শিলিগুড়ির শঙ্কর (Shankar Ghosh BJP)।
দাপুটে জয়ের পথে শিলিগুড়ির শঙ্কর
এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬১,৯৯৪ ভোটে এগিয়ে আছেন এই বিজেপি প্রার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের গৌতম দেবকে অনেকটাই পিছনে ফেলে এগোচ্ছেন শঙ্কর। মোটামুটি যা ট্রেন্ড, তাতে শঙ্করের জয় শুধুই সময়ের অপেক্ষা।
বিশেষজ্ঞরা মনে করছেন, যে পরিমাণ ভোট শঙ্কর পেয়েছেন, সেই অঙ্ককে মেকআপ করা কার্যত, অসম্ভব। তাই বলা যেতে পারে যে, শিলিগুড়িতে বিজেপির জয় শুধুই সময়ের অপেক্ষা। অনেকে মনে করছেন, শিলিগুড়ির এই ফলাফল আদতে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি কেড়ে নিল।
প্রায় ৬১,৯৯৪ ভোটে এগিয়ে আছেন শঙ্কর ঘোষ
আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল, শঙ্কর ঘোষের এই আসনে জিতে যাওয়া মানে শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক শক্তির জোরালো প্রমাণ। যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এখনও ভোটগণনা চলছে। চূড়ান্ত ফলাফল সামনে আসতে বিকেল হবে।
তবে শঙ্করের এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। এক হচ্ছে, শিলিগুড়িতে তৃণমূলের ভোট ভাঙছে। সেইসঙ্গে, এবার ভোটের হার যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাতে পরিষ্কার যে, বিপুল মানুষ প্রাতিষ্ঠানিক বিরোধীতার জায়গা থেকে বোতাম টিপেছেন। এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
