
হাসপাতাল হানা দেওয়া ডাক্তারবাবু স্বাস্থ্যমন্ত্রীর সহজ প্রশ্নে ভিরমি খেলেন স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও
পূর্ব মেদিনীপুরের একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখে একাধিক অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পূর্ব মেদিনীপুরের একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নন্দীগ্রাম, হলদিয়া, ভগবানপুর ও পটাশপুর হাসপাতাল ঘুরে রাতে তিনি পৌঁছন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখে একাধিক অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালে চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা ও জরুরি বিভাগের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দেন স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ শোনার পর হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারকে প্রকাশ্যেই ভর্ৎসনা করেন। হাসপাতালের পরিষেবার মান আরও উন্নত করার নির্দেশও দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দফতরের দায়িত্ব তাঁর নিজের। তাই হাসপাতালের পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।