MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • অনুব্রত-কাজলের দ্বন্দ্বের আজই ইতি টানবেন অভিষেক? বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে আজ বৈঠক

অনুব্রত-কাজলের দ্বন্দ্বের আজই ইতি টানবেন অভিষেক? বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে আজ বৈঠক

Abhishek Banerjee Meet TMC Leader: আজ কলকাতায় বীরভূমের জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন অনুব্রত মণ্ডল আর কাজল শেখ। বৈঠক হবে পুরুলিয়ার নেতাদের সঙ্গেও। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 15 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটের লক্ষ্য
Image Credit : our own

ভোটের লক্ষ্য

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র ৭-৮ মাস। ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দলই। তৃণমূল কংগ্রেসের সেনাপতি বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ইতিমধ্যেই জেলা ধরে ধরে বৈঠক করেছেন। এই অবস্থায় আজ বৈঠকে বসবেন রাজ্যের সবথেকে বিতর্কিত জেলা বীরভূমের নেতাদের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বীরভূমে তৃণমূলের কোর কমিটি
Image Credit : Asianet News

বীরভূমে তৃণমূলের কোর কমিটি

অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পরই বীরভূমে তৃণমূল কংগ্রেসের কোনও জেলা সভাপতি নেই। তৃণমূল সুপ্রিমো একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কোর কমিটির হাতেই রয়েছে জেলা সংগঠনের দায়িত্ব। কিন্তু সেখানেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে।

Related Articles

Related image1
২০২৬-এর ভোট প্রস্তুতি শুরু! বিমান বসুর কাছে কী চিঠি নিয়ে যেতে চান নওশাদ সিদ্দিকি
Related image2
সাবধান! হাতে আর বাড়তি সময় নেই, আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ
35
অনুব্রত বনাম কাজল
Image Credit : Asianet News

অনুব্রত বনাম কাজল

রাজনৈতিক মহলের বক্তব্য বীরভূমে তৃণমূল কংগ্রেসের একাধিক গোষ্ঠী রয়েছে। যুযুধান গোষ্ঠী হল অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। তাদের দ্বন্দ্ব মেটাতে একাধিকবার তৃণমূল শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এই অবস্থায় আজ ফের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ।

45
কলকাতায় বৈঠক
Image Credit : social media

কলকাতায় বৈঠক

কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হবে বৈঠক। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বৈঠকে বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। থাকবেন বীরভূমের বিধায়ক ও সাংসদও। অর্থাৎ যুযুধান সবপক্ষ এদিন উপস্থিত থাকবেন কলকাতায়। তাই দেখার কী বার্তা দেন অভিষেক।

55
পুরুলিয়ার বৈঠক
Image Credit : ANI

পুরুলিয়ার বৈঠক

আজ বীরভূমের জেলা নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পুরুলিয়ার জেলা নেতাদেরও ডেকে পাঠান হয়েছে। লোকসভা নির্বাচনে এই জেলায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই জেলাতেও সাংগঠনিক স্তরে কিছু সমস্যা রয়েছে। দুর্বলতার কারণ নিয়ে চিন্তিত রয়েছেন শীর্ষ নেতারা। তাই পুরুলিয়ার বৈঠকও গুরুত্বপূর্ণ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Alipurduar University: আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে নেশার সামগ্রী, গর্ভনিরোধক প্যাকেট ঘিরে চাঞ্চল্য
Recommended image2
Today’s News in Bengali Live: Donald Trump On Netanyahu - 'সাবধান বিবি', ইরানে এয়ার স্ট্রাইকে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image3
Birbhum: সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মরত মহিলাকে নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় খোদ পুলিশ
Recommended image4
Kolkata Metro: দারুণ খবর! শহরে শুরু হচ্ছে আরও এক মেট্রো রুটের কাজ, ডবল ইঞ্জিন সরকার আসতেই নয়া চমক
Recommended image5
News Round Up: বিরোধী দলনেতা নিয়ে হাইকোর্টে জল থেকে বিশ্বফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ কারা? সারাদিনের খবর এক ক্লিকে
Related Stories
Recommended image1
২০২৬-এর ভোট প্রস্তুতি শুরু! বিমান বসুর কাছে কী চিঠি নিয়ে যেতে চান নওশাদ সিদ্দিকি
Recommended image2
সাবধান! হাতে আর বাড়তি সময় নেই, আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved