MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দশমী পর্যন্ত চলবে দুর্যোগ, নিম্নচাপের জেরে ৯ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস IMD-র

দশমী পর্যন্ত চলবে দুর্যোগ, নিম্নচাপের জেরে ৯ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস IMD-র

Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৯টি জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। ৯টি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 26 2025, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দুর্গাপুজোতেও বৃষ্টি
Image Credit : Getty

দুর্গাপুজোতেও বৃষ্টি

পুজোর মধ্যেও বৃষ্টি পিছু ছাড়বে না। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ফের সক্রিয় হচ্ছে একটি নিম্নচাপ। তাই আজ থেকে ফের দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি চলবে দশমী পর্যন্ত।

26
বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

বৃষ্টির সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৯টি জেলায় রয়েছে বৃষ্টির সতর্কতা। ৯টি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে ৯টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া।। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- এই তিন জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Related image1
পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কী পুজোর আগেই? কলকাতা হাইকোর্ট জামিন দিল SSC মামলায়
Related image2
মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা মোদীর, মহিলা রোজগার যোজনায় ৭৫ লক্ষ মহিলা পেবেন ১০০০০ টাকা
36
ঝড়ের সতর্কতা
Image Credit : Asianet News

ঝড়ের সতর্কতা

সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

46
পঞ্চমী থেকে বৃষ্টি বাড়বে
Image Credit : Getty

পঞ্চমী থেকে বৃষ্টি বাড়বে

পঞ্চমীর দিন থেকেই বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে আকাশ। নবমী আর দশমীতে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে।

56
নিম্নচাপের অবস্থান
Image Credit : Getty

নিম্নচাপের অবস্থান

আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। এর প্রভাবে শনিবার পঞ্চমীতে মেঘলা আকাশ দিনভর কয়েক পশলা বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূলের জেলাতে। অষ্টমীতে আরো একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে!! নবমীর রাত থেকে কি বাড়বে দুর্যোগ। পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকবে।

66
সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা
Image Credit : Getty

সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা

সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলার সঙ্গে ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
'দু'দিন পর সরকার চালাব আমি,' শিলিগুড়িতে পুলিশকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের
Recommended image2
আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলন, প্রথম উত্তরবঙ্গ সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
Recommended image3
ফের ঠান্ডার আমেজ বাংলায়, আজও কি ভিজবে কলকাতা? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Recommended image4
ভোটার তালিকা সংশোধনে বিরাট নির্দেশ Supreme Court -এর, স্বস্তিতে রাজ্য
Recommended image5
অডিও ক্লিপ নিয়ে মনোজ আগরওয়ালের কাছে শুভেন্দু অধিকারী, SIR নিয়ে জানালেন অভিযোগও
Related Stories
Recommended image1
পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কী পুজোর আগেই? কলকাতা হাইকোর্ট জামিন দিল SSC মামলায়
Recommended image2
মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা মোদীর, মহিলা রোজগার যোজনায় ৭৫ লক্ষ মহিলা পেবেন ১০০০০ টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved