MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা মোদীর, মহিলা রোজগার যোজনায় ৭৫ লক্ষ মহিলা পেবেন ১০০০০ টাকা

মমতার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা মোদীর, মহিলা রোজগার যোজনায় ৭৫ লক্ষ মহিলা পেবেন ১০০০০ টাকা

Mahila Rojgar Yojana: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন। ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হল ১০,০০০ টাকা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 26 2025, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা
Image Credit : Getty

লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে গুণে গুণে টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিহারের মহিলাদের জন্য শুক্রবার চালু করলেন মহিলা রোজগার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সরাসরি ১০,০০০ টাকা করে দেওয়া হবে। উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় ৭৫ লক্ষ মহিলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মোদীর উদ্বোধন
Image Credit : ANI

মোদীর উদ্বোধন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছেন। এই কার্যক্রম চলাকালীন, প্রধানমন্ত্রী বিহার জুড়ে ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা করে মোট ৭,৫০০ কোটি টাকা পাঠিয়েছেন। মোদী বলেছেন, এই প্রকল্প রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যাবে। বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করতে পারবে।

Related Articles

Related image1
মনমোহন সিং-এর ৯৩তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী, স্মরণ করলেন অবদানের কথা
Related image2
পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কী পুজোর আগেই? কলকাতা হাইকোর্ট জামিন দিল SSC মামলায়
35
মহিলা রোজগার যোজনা
Image Credit : Freepik

মহিলা রোজগার যোজনা

এই প্রকল্পের অধীনে, প্রত্যেক সুবিধাভোগী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক অনুদান হিসাবে ১০,০০০ টাকা পাবেন এবং পরবর্তী পর্যায়ে ২ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তার সুযোগ থাকবে। এই সহায়তা সুবিধাভোগীর পছন্দের ক্ষেত্রে, যেমন কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি, বয়ন এবং অন্যান্য ছোট উদ্যোগে ব্যবহার করা যাবে।

45
সুবিধেভোগীদের সঙ্গে কথা
Image Credit : Freepik

সুবিধেভোগীদের সঙ্গে কথা

অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী মোদী সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলেন। সুবিধাভোগীরা এই প্রকল্পের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানান।

পিএমও-র একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, বিহার সরকারের এই উদ্যোগটির লক্ষ্য হল মহিলাদের 'আত্মনির্ভর করা' করা এবং স্ব-রোজগার ও জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো।

55
প্রকল্পের সুবিধে
Image Credit : Freepik

প্রকল্পের সুবিধে

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যা তাঁদের পছন্দের রোগজার বা জীবিকা শুরু করতে সাহায্য করবে, যার ফলে আর্থিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন বাড়বে। যেখানে আর্থিক সহায়তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কমিউনিটি রিসোর্স পার্সনরা তাঁদের উদ্যোগকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দেবেন। তাঁদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার জন্য রাজ্যে গ্রামীণ হাট-বাজার আরও উন্নত করা হবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Beggar Woman Cash Gunny Bags: ভিক্ষা করেই চলত সংসার, বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে মিলল বস্তা ভরা টাকার পাহাড়!
Recommended image2
CJP Rajasthan: CJP নেতাদের বিরুদ্ধে মামলা রাজস্থানে! পাল্টা জবাব রাঙ্কাদের, তবে ককরোচদের চাপে কি সরকারের ১২,৫০০ কোটি টাকা বরাদ্দ?
Recommended image3
বিরাট ঘোষণা! পরিবার পিছু বিনামূল্যে ৩টি করে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! কী করে মিলবে সুবিধা
Recommended image4
Robotic Surgery: দিল্লির সফদরজং হাসপাতালে প্রথম রোবটের সাহায্যে হাঁটু প্রতিস্থাপন, সম্পূর্ণ বিনামূল্যে!
Recommended image5
Cyber Terrorism: আহমেদাবাদ সাইবার হামলা মামলায় তেলেঙ্গানার পাঁচ জায়গায় NIA-এর তল্লাশি, কী পাওয়া গেল?
Related Stories
Recommended image1
মনমোহন সিং-এর ৯৩তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী, স্মরণ করলেন অবদানের কথা
Recommended image2
পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কী পুজোর আগেই? কলকাতা হাইকোর্ট জামিন দিল SSC মামলায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved