MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • চাকরি সংক্রান্ত 'রহস্যজনক' চিঠি পেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন-মমতা পাহাড়ে বৈঠকের পর দিনই চিঠি

চাকরি সংক্রান্ত 'রহস্যজনক' চিঠি পেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন-মমতা পাহাড়ে বৈঠকের পর দিনই চিঠি

বছর পাঁচেক আগেই চাকরি থেকে অব্যাহতি। কিন্তু এত দিন পরেই সেই সংক্রান্ত একটি চিঠি পেলেন শোভন চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে চিঠি পাওয়ার দিনক্ষণ নিয়ে আলোচনা তুঙ্গে। 

2 Min read
Author : Saborni Mitra| AFP
Published : Oct 25 2025, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
চিঠি পেলেন বৈশাখী
Image Credit : social media

চিঠি পেলেন বৈশাখী

বছর পাঁচেক আগেই চাকরি থেকে অব্যাহতি। কিন্তু এত দিন পরেই সেই সংক্রান্ত একটি চিঠি পেলেন শোভন চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে চিঠি পাওয়ার দিনক্ষণ নিয়ে আলোচনা তুঙ্গে। পাশাপাশি চিঠিতে লেখা দুটি তারিখ নিয়েও চর্চা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
চিঠি পাওয়ার দিন
Image Credit : social media

চিঠি পাওয়ার দিন

বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় জানাচ্ছেন, চিঠি পাওয়ার ওপরে ডানদিকে তারিখ লেখা রয়েছে ৮ অগস্ট, ২০২৫। অর্থাৎ মাস দুইয়েক আগে। কিন্তু বৈশাখী জানাচ্ছেন তিনি চিঠি হাতে পেয়েছেন ১৬ অক্টোবর। এক বার্তাবাহক শোভনের গোলপার্কের ফ্ল্যাটে চিঠি দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি দার্জিলিং ছিলেন বলেও জানিয়েছেন।

Related Articles

Related image1
ভোট প্রচারে লালুর পরিবারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী, তুলনা করলেন জঙ্গল রাজের সঙ্গে
Related image2
হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
37
বৈশাখীর কথা
Image Credit : social media

বৈশাখীর কথা

বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, '১৬ অক্টোবর সকালে বিশেষ বার্তাবাহকের হাত দিয়ে উচ্চশিক্ষা দফতর আমাদের ফ্ল্যাটে একটি চিঠি পাঠিয়েছে। আমরা তখনও দার্জিলিং-এ। সেদিন রাতে কলকাতায় ফিরেছি। চিঠিটি যদি সত্যিই ৮ অগস্টে চিঠি লেখা হয়ে থাকে তাগলে গোটা উচ্চশিক্ষা দফতর ছুটিতে থাকাকালীন ১৬ অক্টোবর কেন সেটা পাঠান হল? তা আমার কাছে রহস্যের।'

47
ব্রাত্য বসুর বক্তব্য
Image Credit : Asianet News

ব্রাত্য বসুর বক্তব্য

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, তিনি চিঠির বিষয়ে কিছু জানেন না। খোঁজ নিয়ে দেখতে হবে। তবে চিঠি নিয়ে কিছু সংশয় যে রয়েছে তা বৈশাখী ও ব্রাত্যর কথায় স্পষ্ট।

57
চিঠির কারণ
Image Credit : social media

চিঠির কারণ

বেনায়াপুকুর এলাকার মিল্লি আমিন কলেজে পড়াতেন বৈশাখী। তিনি সহকারী অত্যাপিকার পাশাপাশি আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকও ছিলেন। ২০১৯ সালের ৫ ডিসেম্বর প্রথমবার ইস্তফা দেন। কিন্তু সেই ইস্তফা গৃহীত হয়নি। এরপর ২০২০ সালে ৪ ডিসেম্বর বৈশাখীকে রামমোহন কলেজে বদলি করা হলেও তিনি কাজে যোগ দেননি। শিক্ষা দফতরকে পাল্টা চিঠি লিখে তিনি ইস্তফা দেন।

67
ইস্তফা নিয়ে জটিলতা
Image Credit : Asianet News

ইস্তফা নিয়ে জটিলতা

বৈশাখীর ইস্তফা নিয়ে জটিলতা রয়েছে। কারণ কারণ ২০১৮ ও ২০২০ সালে বৈশাখী ইস্তফা দেওয়ার সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ২০২১ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে ব্রাত্য বসু জানিয়ে দেন, ২০২০ সাল নয়, ২০১৯ সালেই বৈশাখী কাজ ছেড়ে চলে গেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে রামমোহন কলেজে তাঁর বদলি সংক্রান্ত নির্দেশও বাতিল করা হয়েছিল।

77
বেতন ফেরত!
Image Credit : adobe stock

বেতন ফেরত!

তাই সেই চিঠির অর্থ হল কাজের শেষ এক বছর বৈশাখী যে বেতন নিয়েছেন তা তাঁর প্রাপ্য নয়। সেই সময় তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষা ও ডিডিও হিসেবে বেতন পেতেন। ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেগুলিরও কোনও বৈধতা থাকছে না। সেক্ষেত্রে বৈশাখীকে কর্মজীবনের শেষ এক বছরের বেতন ফেরত দিতে হতে পারে। তবে শোভন যেদিন মমতার সঙ্গে দার্জিলিংএ বৈঠক করেছিলেন তারপর দিনই বৈশাখীর এই জাতীয় চিঠি পাওয়া নিয়ে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেককে সমন পাঠাল ত্রিপুরার আদালত, হাজিরার নির্দেশ সশরীরে
Recommended image2
Annapurna Yojana: শুধু ফর্ম ফিলআপ করলেই মিলবে না ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেতে এই কাজ করতে হবে
Recommended image3
নিম্নচাপের জেরে আজও ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Recommended image4
West Bengal News: হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ পাণ্ডুয়ার বিধায়ক, মই বেয়ে উঠলেন ছাদে
Recommended image5
Congress: তৃণমূল সাংসদদের বড় অংশের বিদ্রোহে ক্ষুব্ধ কংগ্রেস! মুর্শিদাবাদে বিক্ষোভ
Related Stories
Recommended image1
ভোট প্রচারে লালুর পরিবারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী, তুলনা করলেন জঙ্গল রাজের সঙ্গে
Recommended image2
হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved