MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ৫০ কেজির শঙ্কর থেকে ৩৫ কেজির মাছ, ৫১৯ বছর পুরনো মাছ মেলা দেখুন ছবিতে

৫০ কেজির শঙ্কর থেকে ৩৫ কেজির মাছ, ৫১৯ বছর পুরনো মাছ মেলা দেখুন ছবিতে

হাজার হাজার কেজি মাছ ফুরিয়ে যায় চোখের নিমেষে,রাঘব বোয়াল থেকে টুনা লালমোহন, শংকর থেকে পোনা মাছ কিনতে ভীর জমান ক্রেতারা। নানা ধরনের মাছের সম্ভারে জমজমাট ওয়ে ওঠে কেষ্টপুরের মাছের মেলা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 15 2026, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মাছের মেলা
Image Credit : Asianet News

মাছের মেলা

আনুমানিক ৫১৯ বছরের পুরনো মাছের মেলা। ১ মাঘ এই মেলা হয়। অন্যান্য বছরের মত এবারও হয়েছে এই মাছের মেলা। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি সংলগ্ন এলাকায় বসে মেলা। মেলায় মাছের পাশাপাশি বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলিপি বাদাম ঝুঁড়ি পিঁড়ি কুলো পেতে থেকে মনোহারি সবই পাওয়া যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেষ্টপুরের মাছের মেলায় ভিড়
Image Credit : Asianet News

কেষ্টপুরের মাছের মেলায় ভিড়

মাছ কিনতে কেষ্টপুরের মাছের মেলায় উপচে পড়ে ক্রেতাদের ভিড়। এবারে মেলায় রয়েছে ৫০ কেজি ওজনের শংকর, ৩৫ কেজি ওজনের কাৎলা মাছ। চল্লিশ কেজির ভোলা,পাঁচ ফুটের বাইন, বিভিন্ন ওজনের রুই,আর, ইলিশ, ভেটকি, বোয়াল তো আছেই।নানা ধরনের কাঁকড়াও বিক্রি হয়।

Related Articles

Related image1
SIR: ফাক্কার পর এবার চাকুলিয়া, BDO অফিসে বিক্ষোভ-আগুন বিক্ষোভকারীদের
Related image2
'এটাই শেষ সুযোগ',বাংলাদেশের নির্বাচন নিয়ে সতর্ক করলেন নির্বাচন বিশেষজ্ঞ
35
মেলার ইতিহাস
Image Credit : Asianet News

মেলার ইতিহাস

মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে ফিরে আসার খুশিতে। সে সময় কেষ্টপুরের জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তাঁর ছেলে রঘুনাথ দাস সন্ন্যাস নেওয়ার কারণে সংসার ত্যাগ করেছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন। চৈতন্য মহাপ্রভুর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে পানিহাটিতে যান রঘুনাথ। তখন তার বয়স মাত্র ১৫ হওয়ায় তাকে তখন দীক্ষা দেননি নিত্যানন্দ। দীর্ঘ ন'মাস পর বাড়ি ফিরে আসেন রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার আবদার করে। তিনি ভক্তদের বলেন, বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে। মাছের জন্য পাশের জলাশয়ে জাল ফেলার নির্দেশ দেন। সেই অনুযায়ী জাল ফেলা হয়। তার পরেই অবাক কাণ্ড, জলাশয় থেকে মেলে মাছ।

45
মাছের মালায় ভিড়
Image Credit : Asianet News

মাছের মালায় ভিড়

প্রতি বছর ভক্তরা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে ভীর জমান এই দিনে। পাশাপাশি মাছের মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী মাছের পসরা নিয়ে বসেন। হুগলি ছাড়াও মেলায় আসেন বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া থেকে বহু মাছবিক্রেতা।

55
জমজমাট মেলা
Image Credit : Asianet News

জমজমাট মেলা

অনেকে আবার শীতের আমেজ উপভোগ করতে মেলা থেকে মাছ কিনে পাশের আম বাগানে বন ভোজনের আয়োজন করেন। সব মিলিয়ে একদিনের মেলায় জমজমাট হয়ে ওঠে কেষ্টপুর।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
লাইফস্টাইলের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?
Recommended image2
News Round Up: বাংলায় এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের স্ট্র্যাটেজি, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image3
Yuva shakti: অক্টোবর মাসের ১২ দিন অতিক্রান্ত, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন প্রক্রিয়া?
Recommended image4
Gyanesh Kumar Protest: এবার কলকাতায় জ্ঞানেশ বিরোধী আন্দোলনের ডাক, ফের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়!
Recommended image5
Durga Puja School Holidays: ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজোর ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল?
Related Stories
Recommended image1
SIR: ফাক্কার পর এবার চাকুলিয়া, BDO অফিসে বিক্ষোভ-আগুন বিক্ষোভকারীদের
Recommended image2
'এটাই শেষ সুযোগ',বাংলাদেশের নির্বাচন নিয়ে সতর্ক করলেন নির্বাচন বিশেষজ্ঞ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved