MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মমতাকে নিয়ে দীপক ঘোষের লেখা 'বিতর্কিত' বই নিয়ে বড় রায় বারাসত আদালতের, মামলাকারী কাকলি

মমতাকে নিয়ে দীপক ঘোষের লেখা 'বিতর্কিত' বই নিয়ে বড় রায় বারাসত আদালতের, মামলাকারী কাকলি

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষের লেখা বিতর্কিত বই নিয়ে মামলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। বইটি নিয়ে মামলা করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পরবর্তী শুনানি সেপ্টেম্বরে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 23 2025, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : social media

তৃণমূল কংগ্রেস শিবিরে বড় স্বস্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রয়াত তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক ঘোষের বইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করল কোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : FREEPIK

১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ, প্রচার করা যাবে না। অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞায় তেমনই জানিয়েছে আদালত।

Related Articles

Related image1
১০০% ডিএ মামলার শুনানি নিশ্চিত সুপ্রিম কোর্টে ৪ অগস্টে! অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা
Related image2
মমতার নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান', ৮ হাজার কোটির প্রকল্প সম্পর্ক রইল সব তথ্য
310
Image Credit : Asianet News

মঙ্গলবার বারাসত আদালতে মানহানির অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানির ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে বারাসত ফার্স্ট কোর্টের সিভিল জজ (জুনিয়র ডিভিশন)।

410
Image Credit : social media

বইটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে বারাসত কোর্ট।

510
Image Credit : social media

কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানিয়েছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়তে নিয়ে প্রাক্তন এএস দীপক ঘোষ একটি বই লিখেছিলেন। সেখানে আমার মা ও বাবা সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছিল। সেসব বিতর্কিত। আমরা আইনি পদক্ষেপ করি। আলিপুর আদালতেও একটি মামলা করা হয়। অন্য মামলা বারাসত কোর্টে হয়।'

610
Image Credit : social media

কাকলি-পুত্র আরও বলেছেন, দীপক ঘোষের এই বই সম্পর্কিত লেখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কোর্ট। বই ছাপা, বিক্রি, প্রচার করা যাবে না। তিনি জানিয়েছে তারা উচ্চ আদালতেও যাবেন।

710
Image Credit : social media

তিনি জানিয়েছেন, যারা এই বই নিয়ে প্রচার করেছেন, ছাপিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশক ও পরিবেশকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন বৈদ্যনাথ।

810
Image Credit : ANI

আইএএস আধিকারিক হিসেবে জেলা ও রাজ্য প্রশাসনে নানা দায়িত্ব সামলানোর পরে নব্বইয়ের দশকের শেষপর্বে অবসর গ্রহণের পরে তৎকালীন বিরোধী দল তৃণমূলে যোগ দিয়ে মহিষাদল থেকে বিধায়ক হয়েছিলেন দীপক।

910
Image Credit : Getty

তৃণমূলের প্রায় শুরুর দিক থেকেই তিনি মমতার সঙ্গী ছিলেন। যাদবপুর কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থী হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। পরর্তীকালে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।

1010
Image Credit : our own

মমতার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে বই লিখেছিলেন। সেটি যথেষ্ট বিতর্কিত। তৃণমূলের তরফে মামলা করেছিলেন মুকুল রায়ও। ১২ বছর হয়ে গেলে সেই মামলার নিষ্পত্তি হয়নি। বইটি নিয়ে বর্তমানে সরব হয়েছে বিজেপি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
অন্নপূর্ণা যোজনা: অন্নপূর্ণার টাকা বিলিতে ষড়যন্ত্র! বিস্ফোরক দাবি বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের
Recommended image2
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কারা পাবেন? তা নিয়ে সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Recommended image3
Rajnath Singh: বাংলায় এখন উন্নয়নের গন্ধ, শুভেন্দু আসায় সব শুভ হচ্ছে, বললেন রাজনাথ
Recommended image4
হলুদ বোর্ড ফাঁকা, তবুও থামে ট্রেন! পশ্চিমবঙ্গেই রয়েছে ভারতের একমাত্র নামহীন রেলস্টেশন
Recommended image5
Ambuja Neotia Exhibition: অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে শুরু হল তৃতীয় বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী, অপরুপ শিল্পের ছোঁয়া
Related Stories
Recommended image1
১০০% ডিএ মামলার শুনানি নিশ্চিত সুপ্রিম কোর্টে ৪ অগস্টে! অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা
Recommended image2
মমতার নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান', ৮ হাজার কোটির প্রকল্প সম্পর্ক রইল সব তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved