MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বড়দিনের আগেই বঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ, বছর শেষের আগে কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট

বড়দিনের আগেই বঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ, বছর শেষের আগে কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট

Kolkata Winter Alerts: রাত পোহালেই বড়দিন। বছর শেষের উৎসবের মরশুম শুরুর আগেই শীতে জবুথবু গোটা বাংলা। শহরেও পারদ পতন। বড়দিনে কতটা নামবে তাপমাত্রা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 24 2025, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বড়দিনের আগে হাওয়া বদল
Image Credit : Getty

বড়দিনের আগে হাওয়া বদল

ক্রিসমাস বা বড়দিনের আগে থেকেই শহরে হু-হু করে নামল তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে-এবছরের বড়দিনের আবহাওয়া নিরাশ করবে না শহরবাসীকে। আজ থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। কারণ, গত তিন সপ্তাহ ধরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবারও রাতের তাপমাত্রার পারদ নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। এই অবস্থায় বড়দিনেও যে পারদ নামবে তা বলার অপেক্ষা রাখে না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বড়দিনে শীত উপভোগ
Image Credit : Social Media

বড়দিনে শীত উপভোগ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কোনওরকম পশ্চিমী ঝঞ্জা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। ফলে শুস্কই থাকবে আবহাওয়া। কারণ, শুস্ক আবহাওয়ায় নামবে তাপমাত্রার পারদও। ঠান্ডা বাড়লে উত্তরবঙ্গে বৃদ্ধি পাবে কুয়াশার দাপটও। এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গাতেও দেখা মিলতে পারে কুয়াশার। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। 

Related Articles

Related image1
'আমরা টাকা না পাঠালে ভারত না খেয়ে মরবে', বাংলাদেশের ছাত্রনেতার হাস্যকর মন্তব্য
Related image2
নতুন বছর শুরুর আগেই অবৈধ অভিবাসী তাড়াতে তৎপর ট্রাম্প সরকার, বিশেষ অফার দিচ্ছে আমেরিকা
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Social Media

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বড়দিনের আবহে ভালোই ঠান্ডার স্বাদ পাবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। শীতের কাঁপুনি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও। একাধিক জেলায় দেখা দেবে হালকা থেকে মাঝারি কুয়াশা। ইতিমধ্যে বেশকিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে শুরু করেছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে।

45
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Social Media

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরের কিছুৃ-কিছু জেলায় আরও ২ ডিগ্রি নামতে পারে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। উত্তরবঙ্গের উত্তরের পাঁচ জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

55
সমতলের তাপমাত্রা
Image Credit : Social Media

সমতলের তাপমাত্রা

এদিকে আগামী কয়েক দিন সমতলের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন না ঘটলেও সকালের দিকে কুয়াশায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। শীতের দাপটে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বড়দিনের পর আগামী কয়েক দিন জমিয়ে ঠান্ডা উপভোগ করবে বঙ্গবাসী। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image2
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Recommended image3
Human Sacrifice: তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টা!
Recommended image4
Strict Guidelines: কড়া নির্দেশিকা বিজেপি সরকারের, শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ নবান্নের
Recommended image5
Summer Vacation: দারুণ খবর! এক ধাক্কায় ছুটি বাড়ল ৫৭ দিন, কবে খুলবে স্কুলগুলো? গরমের ছুটি নিয়ে নয়া বিজ্ঞপ্তি
Related Stories
Recommended image1
'আমরা টাকা না পাঠালে ভারত না খেয়ে মরবে', বাংলাদেশের ছাত্রনেতার হাস্যকর মন্তব্য
Recommended image2
নতুন বছর শুরুর আগেই অবৈধ অভিবাসী তাড়াতে তৎপর ট্রাম্প সরকার, বিশেষ অফার দিচ্ছে আমেরিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved