MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডার-স্বাস্থ্যসাথীর সঙ্গে মিলবে আরও ৩৭টি স্কিমের সুবিধা! দুয়ারে সরকার নিয়ে নয়া ঘোষণা মমতার

লক্ষ্মীর ভাণ্ডার-স্বাস্থ্যসাথীর সঙ্গে মিলবে আরও ৩৭টি স্কিমের সুবিধা! দুয়ারে সরকার নিয়ে নয়া ঘোষণা মমতার

বাংলার মানুষদের জন্য দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাজ্যে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার শিবির। আর এই শিবিরে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতোই আরও ৩৭টি প্রকল্পের সুবিধা! জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 23 2025, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Getty

প্রায় এক বছর পর রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214
Image Credit : stockPhoto

বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে।

314
Image Credit : Getty

গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, নবম দুয়ারে সরকার শিবিরে জুড়ল স্পেশাল একটি স্কিমও।

414
Image Credit : stockPhoto

বাংলার মানুষদের জন্য দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাজ্যে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার শিবির।

514
Image Credit : Social Media

আর এই শিবিরে মিলবে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতোই আরও ৩৭টি প্রকল্পের সুবিধা!

614
Image Credit : our own

ব্লকের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প হয়ে থাকে। কোনও স্কুল বা সরকারি অফিস চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এ বার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে।

714
Image Credit : our own

যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

814
Image Credit : our own

জানা গিয়েছে, ‘কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ প্রকল্পে আবেদন করার সুবিধে মিলবে দুয়ারে সরকারে।

914
Image Credit : our own

কী এই প্রকল্প? রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর, হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎচালিত মেশিন সবেতেই এই প্রকল্পে মিলবে ভর্তুকি। উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও। 

1014
Image Credit : our own

৫০-৮০ শতাংশ পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তুকি হিসেবে দেবে কৃষি দপ্তর।

1114
Image Credit : our own

২০২৩ সালের ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। সেখানে ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল।

1214
Image Credit : our own

এ বার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প।

1314
Image Credit : our own

স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক, রূপশ্রী-র মতো প্রকল্প বা ভাতা-র সুবিধা পেতে এই ক্যাম্পে আবেদন করা যাবে।

1414
Image Credit : our own

জানা গিয়েছে, ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব আবেদন খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে রাজ্য একেবারেই বরদাস্ত করবে না।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Recommended image2
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image3
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image4
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image5
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved