MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মান-অভিমান কাটিয়ে ভোট বৈতরণী পারই লক্ষ্য বিজেপির, দিল্লির নেতাদের সঙ্গে বৈঠকে শমীক-শুভেন্দুরা

মান-অভিমান কাটিয়ে ভোট বৈতরণী পারই লক্ষ্য বিজেপির, দিল্লির নেতাদের সঙ্গে বৈঠকে শমীক-শুভেন্দুরা

BJP News: পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া। আর সেই লক্ষ্যে উৎসব শেষ হতেই হাতে কলমে কাজ শুরু করে দিয়েছে বিজেপি। দিল্লি থেকে রাজ্যে আসা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত দুই নেতার সঙ্গে হল বৈঠক। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 04 2025, 09:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোট প্রস্তুতি শুরু বিজেপি শিবিরে
Image Credit : Asianet News

ভোট প্রস্তুতি শুরু বিজেপি শিবিরে

পুজো শেষ হতে না হতেই বিজেপি শিবিরে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজয় দশমীর পরই দিল্লি থেকে এলেন বিজেপির নেতারা। রাতারাতি বিধাননগরে বিজেপির কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল শুরু হয়ে গেল। উপস্থিতি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। আর ছিলেন রাজ্যে দিল্লির নির্বাচনী দায়িত্বে থাকা বিজেপি নেতারাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কলকাতায় দিল্লির নেতারা
Image Credit : Asianet News

কলকাতায় দিল্লির নেতারা

উৎসব শেষ বিজয় দশমীতে। তারপরদিন অর্থাৎ একাদশীতেই কলকাতায় এলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দিল্লির নেতা ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেব। তাদের সঙ্গেই দলীয় কার্যালয়ে প্রথম বৈঠক সারেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। ছিলেন সুনীল বনসাল ও অমিত মালব্যও।

Related Articles

Related image1
NSG কমান্ডো থেকে গাঁজা পাচারকারী! রইল এক নিরাপত্তারক্ষীর বদলে যাওয়া জীবনের গল্প
Related image2
পাকিস্তানের দাবি 'আজগুবি গল্প'!অপারেশন সিঁদুর নিয়ে বার্তা IAF প্রধান
35
রাজ্য নির্বাচনের দায়িত্ব
Image Credit : social media

রাজ্য নির্বাচনের দায়িত্ব

এই রাজ্যের নির্বাচন প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে। সহ প্রভারী করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। তাঁদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরাই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের রণকৌশলের ব্লপ্রিন্ট তৈরি করছেন। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তিও বৃদ্ধির চেষ্টা করছেন।

45
প্রথম বৈঠক
Image Credit : Getty

প্রথম বৈঠক

ভূপেন্দ্র যাদব রাজ্যের নির্বাচনী দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম বৈঠক। সূত্রের খবর প্রথম বৈঠকে শুধুমাত্র পরিসংখ্যান নিয়ে কথা হয়েছে। সংগঠন ও নির্বাচনী পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়েছে। গত নির্বাচনগুলি রাজ্যে কোন এলাকায় বিজেপি কেমন ফল করছে তাই নিয়ে আলোচনা হয়েছে।

55
শক্তিশালী সংগঠন
Image Credit : Getty

শক্তিশালী সংগঠন

বিজেপি সূত্রের খবর রাজ্যে একাধিকবার বিজেপিকে শক্তিশালী করার জন্য ঢেলে সাজান হয়েছে। আর সেই কারণেই ক্ষোভ অভিমানের পাল্লা এই রাজ্যে বেশি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি সেই ক্ষম মেরামতি করতে চায়। আর সেই গুরুদায়িত্ব রয়েছে ভূপেন্দ্র আর বিপ্লবের ওপর। তাদের নেতৃত্বে আর রাজ্য বিজেপির সহযোগিতায় ভোট বৈতরণী পার হতে মরিয়ে চেষ্টা শুরু করেছে রাজ্য বিজেপি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
শমীক ভট্টাচার্য
Latest Videos
Recommended Stories
Recommended image1
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Recommended image2
Weather Update: তীব্র গরমের দিন শেষ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা, সতর্ক করল হাওয়া অফিস
Recommended image3
NIA Raid Saokat Molla House: বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক! শওকতের বাড়িতে NIA
Recommended image4
Annapurna Bhandar: চলছে ফর্ম ফিলআপ, আবেদনের কতদিনের মধ্যে ঢুকবে কড়কড়ে ৩ হাজার? ঘোষণা অগ্নিমিত্রা পালের
Recommended image5
Ajker Bangla News live: Kolkata Weather - অবশেষে স্বস্তি? আজই কলকাতা-সহ জেলায় ঝেঁপে ঝোড়ো হাওয়া-বৃষ্টি, কমবে গরম?
Related Stories
Recommended image1
NSG কমান্ডো থেকে গাঁজা পাচারকারী! রইল এক নিরাপত্তারক্ষীর বদলে যাওয়া জীবনের গল্প
Recommended image2
পাকিস্তানের দাবি 'আজগুবি গল্প'!অপারেশন সিঁদুর নিয়ে বার্তা IAF প্রধান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved