MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • একা শুভেন্দু নবান্ন অভিযানে! কেন পাশে নেই শমীক-সুকান্ত? প্রশ্ন BJP-তে

একা শুভেন্দু নবান্ন অভিযানে! কেন পাশে নেই শমীক-সুকান্ত? প্রশ্ন BJP-তে

বিজেপিতে শমীক যুগে কী নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোনও বড় নেতাকে দেখা যায়নি।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 10 2025, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
একা শুভেন্দু অধিকারী
Image Credit : Asianet News

একা শুভেন্দু অধিকারী

বিজেপিতে শমীক যুগে কী নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোনও বড় নেতাকে দেখা যায়নি। শুভেন্দুর পাশে ছিলেন কৌস্তুভ বাগচী ও বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা। এছাড়া তেমন কোনও বড় বিজেপি নেতাকে দেখা যায়নি। বঙ্গ বিজেপির প্রাক্ত ও বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্যের অনুপস্থিতি নিয়ে গেরুয়া শিবিরে চর্চা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
পাল্টা মত
Image Credit : ANI

পাল্টা মত

সুকান্ত জমানায় বিরোধী দলনেতার যে কোনও কর্মসূচিতে রাজ্য নেতৃত্বের উপস্থিতি থাকত চোখে পড়ার মত। কিন্তু এদিন তেমন হল না। যদিও নিন্দুকেরা বলছে এটি বিজেপির কোনও কর্মসূচি নয়। RG Kar মেডিক্যাল কলেজের নির্যাতিতার পরিবার বিচারের দাবিতে এই কর্মসূচীর ডাক দিয়েছিল। তারা যেমন বিজেপির কাছে গিয়েছিল। তেমনই সিপিএম, কংগ্রেসের কাছেও গিয়েছিল। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে এই কর্মসূচীত যোগদানের আমন্ত্রণ জানায়নি। রাজনৈতিক পতাকা ছাড়াই এই কর্মসূচীতে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরসঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

Related Articles

Related image1
'আমার হাতের শাঁখাটা পর্যন্ত ভেঙে দিয়েছে', অত্যাচারের কথা বললেন নির্যাতিতার মা
Related image2
গলায় কালো কাপড় ঝুলিয়ে মিছিলে শুভেন্দু, ব্যারিকেডের ওপর চড়ে প্রতিবাদ আমজনতার
36
কলকাতায় থেকেও শুভেন্দুর পাশে নেই
Image Credit : Asianet News

কলকাতায় থেকেও শুভেন্দুর পাশে নেই

বিজেপি সূত্রের খবর কলকাতায় থেকেও শুভেন্দু অধিকারীর সঙ্গে রাস্তায় নামতে দেখা যায়নি রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যকে। সূত্রের খবর কলকাতাতেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলে ছিলেন না রাহুল সিনহার মত বর্ষিয়াণ বিজেপি নেতা। যদিও দিলীপ ঘোষের এই মিছিলে থাকার প্রশ্নই ছিল না। কারণ দিলীপ-শুভেন্দুর 'মধুর সম্পর্ক'-এর কথা রাজ্য রাজনীতিতে সকলেরই জানায

46
শমীকের অনুপস্থিতি
Image Credit : ANI

শমীকের অনুপস্থিতি

দিন কয়েক পূর্বেই সাংবাদিক সম্নেলন করেছিলেন শমীক। সেখানে নবান্ন অভিযানে দলমত নির্বিশেষে সকলকেই সামিল হতে বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকলেন না। বিজেপি সূত্রের খবর, শুক্রবার রাতেই সংসদের অধিবেশন সেরে তিনি কলকাতা ফেরেন। শনিবার সকাল থেকেই শহরেই ছিলেন। কিন্তু কেন এলেন না? শমীক অবশ্য বলেছেন, দলের কর্মীরা অংশগ্রহণ করেছিল। কিন্তু তিনি দলের অন্য একটি কর্মসূচী থাকায় নবান্ন অভিযানে উপস্থিত হতে পারেননি।

56
সুকান্ত গরহাজির
Image Credit : ANI

সুকান্ত গরহাজির

রাজ্য রাজনীতিতে সুকান্ত-শুভেন্দু ঘনিষ্ট হিসেবেই পরিচিত। তিনিও শনিবার ছিলেন কলকাতায়। বেলা ১২টার সময় নিউটাউনের বাড়িতে সুকান্তকে রাখি পরাতে গিয়েছিলেন দলের কর্মী ফাল্গুনী পাত্র। রাখি পরলেও সুকান্তর নবান্ন অভিযানে অনুপস্থিতি যথেষ্টই দৃষ্টিকটু বলে মনে করছে বিজেপির একটি অংশ। যদিও সুকান্ত অবশ্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

66
বিজেপির অস্বস্তি
Image Credit : Asianet News

বিজেপির অস্বস্তি

নবান্ন অভিযান দলের ছত্রভঙ্গ অবস্থা বিজেপি শিবিরে অস্বস্তি তৈরি করছে বলেও মনে করছে বিজেপির নিচুতলার কর্মীরা। তাদের মতে ঐক্যবদ্ধ বিজেপির ছবি তুলে ধরার একটা দুর্দান্ত সুযোগ ছিল। কিন্তু দলের নেতাদের অনুপস্থিতিতে তা হল না। অন্যদিকে শুভেন্দ বিজেপিতে একঘরে , কোনঠাসা এমন প্রচার চালাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যা ভোটের মুখে দলেরই ক্ষতি করতে পারে বলেও শঙ্কা করছেন বিজেপি নিচুতলার কর্মীরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
সুকান্ত মজুমদার
শমীক ভট্টাচার্য

Latest Videos
Recommended Stories
Recommended image1
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image2
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image3
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image4
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Recommended image5
Annapurna Bhandar: অন্নপূর্ণার ৩০০০ টাকা এখনও ঢোকেনি? সেপ্টেম্বর থেকেই বড় পদক্ষেপ রাজ্যের
Related Stories
Recommended image1
'আমার হাতের শাঁখাটা পর্যন্ত ভেঙে দিয়েছে', অত্যাচারের কথা বললেন নির্যাতিতার মা
Recommended image2
গলায় কালো কাপড় ঝুলিয়ে মিছিলে শুভেন্দু, ব্যারিকেডের ওপর চড়ে প্রতিবাদ আমজনতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved