MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • অভিজিতের মন্তব্যে চাপে বঙ্গ বিজেপি? সাংসদের জবাব তলবে শমীকরা বসলেন কোর কমিটির বৈঠকে

অভিজিতের মন্তব্যে চাপে বঙ্গ বিজেপি? সাংসদের জবাব তলবে শমীকরা বসলেন কোর কমিটির বৈঠকে

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যে রীতিমত অস্বস্তিতে বিজেপি। দলের সাংসদেরই দল নিয়ে প্রশ্ন তোলায় চাপ বাড়ছে বঙ্গ বিজেপিতে। অভিজিতের জবাব তলবের জন্য বসেছিল কোর কমিটির বৈঠক।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 08 2025, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অস্বস্তিতে বিজেপি
Image Credit : Asianet News

অস্বস্তিতে বিজেপি

তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যে রীতিমত অস্বস্তিতে বিজেপি। দলের সাংসদেরই দল নিয়ে প্রশ্ন তোলায় চাপ বাড়ছে বঙ্গ বিজেপিতে। যা নিয়ে ইতিমধ্য়েই একদফা বৈঠক হয়ে গেছে। বিজেপি সূত্রের খবর, অভিজিতের কাছ থেকে জবাব তলব করা হবে।

26
কোর কমিটির বৈঠক
Image Credit : Asianet News

কোর কমিটির বৈঠক

বিজেপির কোর কমিটির বৈঠক বৈঠকে আলোচনা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা।

Related Articles

Related image1
কী করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ করবেন? ছবিতে দেখুন গোটা পদ্ধতি
Related image2
SSC একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও 'থমকে' নিয়োগ প্রক্রিয়া, মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে
36
অভিজিতের জবাব তলব
Image Credit : SOCIAL MEDIA

অভিজিতের জবাব তলব

সূত্রের খবর বিজেপি কোর কমিটির নেতারা অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর জবাব তলব করাহতে পারে। কেন এই জাতীয় মন্তব্য করেছেন তারই জবাব দিতে হবে বিজেপি সাংসদকে।

46
অভিজিতের মন্তব্য
Image Credit : ANI

অভিজিতের মন্তব্য

তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেদিয়েছেন বিজেপির অ্যাকশন নিয়ে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,'কেন্দ্রের অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে, কেন্দ্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদল করতে চায়! কেন পশ্চিমবঙ্গের মত এক প্রশাসনহীন রাজ্যে ৩৫৫ ধারা জারি করা হবে না- এটা আমার কাছে বিরাট প্রশ্ন।'

56
হতাশ অভিজিৎ
Image Credit : Social media

হতাশ অভিজিৎ

একই সঙ্গে দল নিয়ে রীতিমত হতাশা প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন ও ভোটে দাঁড়িয়েছিলেন তা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। কিন্তু এখনও পর্যন্ত সেই উদ্দেশ্যের কাছাকাছি তিনি পৌঁছাতে পারেননি। আর দায়ও তিনি কেন্দ্রের বিজেপি নেতাদের ওপরই চাপিয়েছেন। তিনি বলেছেন, 'কেন্দ্রীয় সরকার এজন্য কিছু করেনি।'

66
ভোট প্রচার নিয়ে অসন্তোষ
Image Credit : Asianet News

ভোট প্রচার নিয়ে অসন্তোষ

একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির দলীয় কার্যকলাপেও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি হিন্দি বলয়ের নেতাদের বাংলায় ভোট প্রকাশে আসা নিয়েও ক্ষুব্ধ। তিনি বলেনস হিন্দি বলয়ের নেতারা বাংলায় মানুষের মন বোঝেন না। এখানের পরিস্থিতিতির সঙ্গে তাদের পরিচিতি নেই। তিনি বলেন, 'এভাবে নেতা পাঠিয়ে ভোট করে করিয়ে জিতে যাব! এটা অবাস্তব চিন্তা ভাবনা। '

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image2
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image3
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image4
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image5
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Related Stories
Recommended image1
কী করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ করবেন? ছবিতে দেখুন গোটা পদ্ধতি
Recommended image2
SSC একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও 'থমকে' নিয়োগ প্রক্রিয়া, মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved