MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নেপালের অশান্তির জের, মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও

নেপালের অশান্তির জের, মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও

নেপালের অশান্ত পরিস্থিতির কারণে ইন্টারনেট সমস্যার সম্মুখীন হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝরাতে উত্তরকন্যায় চলে আসেন। প্রশাসনিক কাজে ইন্টারনেটের প্রয়োজনীয়তা এবং নেপালের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 10 2025, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ANI

মঙ্গলবার মাঝরাতে উত্তরকন্যা এসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ উত্তরকন্যায় চলে আসায় পুলিশ প্রশাসনের শোরগোল পড়ে যায়। দ্রুত উত্তরকনযা পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পুলিশ, প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : ANI

তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির কাছে কন্যাশ্রী অতিথি নিবাসে রাতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু তিনি হঠাৎ উত্তরকন্যায় চলে আসেন। আসলে পড়শি দেশ নেপাল অশান্ত হয়ে ওঠায় ওই এলাকায় ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

35
Image Credit : Getty

এর কারণে কন্যাশ্রীতে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন মুখ্যমন্ত্রী। কারণ কন্যাশ্রী থেকে নেপাল সীমান্তে দূরত্ব একেবারেই কম। নেপালের পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়েই সমস্যা হচ্ছিল। ফোনে যোগাযোগের ক্ষেত্রেও হচ্ছিল সমস্যা। আর সে কারণে তিনি উত্তরকন্যায় চলে আসার সিদ্ধান্ত নেন।

45
Image Credit : Getty

মুখ্যমন্ত্রীর সফলসঙ্গী অরূপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি সর্বভারতীয় একজন নেত্রী। ইন্টারনেট কাজ না করায় কোনও ভাবেই কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে উত্তরকন্যায় নিজের ঘরে এসে কাজ করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশে এমন একটি ঘটনা ঘটেছে, তাতে মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন। তাই উত্তরকন্যায় চলে আসেন।

55
Image Credit : Getty

প্রসঙ্গত,সোশ্যাল মিডিয়া ইস্যুতে জ্বলছে নেপাল। তরুণ প্রজন্মের আন্দোলনে অস্বস্তিতে নেপালের কেপি শর্মা ওলি সরকার। কেপি শর্মা ওলি সরকরের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এতে বাড়ে ক্ষোভ। রাস্তায় নামে তরুণ প্রজন্ম।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
অশান্ত নেপাল

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved