MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উন্নয়নের পাঁচালীতে 'মধ্যমণি' শিশুকন্যা শীতে কাবু! অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে

উন্নয়নের পাঁচালীতে 'মধ্যমণি' শিশুকন্যা শীতে কাবু! অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। ব্রাহ্মণপাড়ায় উন্নয়নের পাঁচালীতে পুস্তিকা নিয়ে বিজেপি ও সিপিএম সমর্থক পরিবারে বিজেপি সমর্থকদের বাড়িতে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তবে প্রশ্ন শিশুকন্যাকে নিয়ে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 10 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বসিরহাটে উন্নয়নের পাঁচালী কর্মসূচি
Image Credit : Asianet News

বসিরহাটে উন্নয়নের পাঁচালী কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার টাকি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। ব্রাহ্মণপাড়ায় উন্নয়নের পাঁচালীতে পুস্তিকা নিয়ে বিজেপি ও সিপিএম সমর্থক পরিবারে বিজেপি সমর্থকদের বাড়িতে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই প্রল্পের প্রথম সারিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। যাদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলররাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
উন্নয়নের পাঁচালী
Image Credit : Asianet News

উন্নয়নের পাঁচালী

মূলত ভোটের কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে গত ১৫ বছর রাজ্যে চলা উন্নয়নের খতিয়ান তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। বিশেষত জনমুখী প্রকল্প ও সুশাসনের খতিয়ান তুলে ধরার জন্য তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ প্রচার কর্মসূচি, যা বাংলার ঐতিহ্যবাহী ছন্দোবদ্ধ গল্প বলার ঢঙে গ্রাম-গঞ্জে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে মহিলাদের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্যণীয়। এই কর্মসূচির মাধ্যমে সরকারের সাফল্য জনগণের কাছে, বিশেষত মহিলাদের কাছে, পৌঁছে দেওয়া হয় এবং এর পাল্টা হিসেবে বিজেপি 'চোরেদের পাঁচালি' নামে কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে।

Related Articles

Related image1
I-PAC ইস্যুতে মমতাকে বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, সময়সীমা বেঁধে দিলেন ৭২ ঘণ্টা
Related image2
হঠাৎ করেই নিম্নগামী কলকাতার তাপমাত্রা, কবে শীতের তীব্রতা থেকে মিলবে রেহাই- রইল পূর্বাভাস
36
বিতর্ক শিশুকন্যা নিয়ে
Image Credit : Asianet News

বিতর্ক শিশুকন্যা নিয়ে

এই কর্মসূচি গত কয়েক দিন ধরেই জোরদার চলছে রাজ্য জুড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এজাতীয় কোনও কর্মসূচিতে শিশুদের বিশেষত শিশু কন্য়াদের ব্যবহার করা যায় কিনা? কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে শিশুদের কোনোভাবেই নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার নির্দেশ দিয়েছিল। এখনও ভোটের প্রচার শুরু হয়নি। কিন্তু রাজ্যে ভোটের দামামা বেজে উঠেছে। আর সেখানেই শিশুকন্যার এই ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

46
শিশুকন্যাই মধ্যমণি
Image Credit : Asianet News

শিশুকন্যাই মধ্যমণি

বসিরহাটে উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে মধ্যমণি ছিল একটি শিশু কন্যা। শীতের মধ্যেও ছোট্ট শিশুকন্যাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। শীতে রীতিমত কাবু শিশু কন্যা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শিশুকন্যাকে বাড়ি বাড়ি নিয়ে যাওয়ায় হয়। তাই বিষয়টি নিয়ে স্থানীয়দের অনেকেই প্রশ্ন তুলেছে। যদিও এই বিষয়ে এখনও কিছু বলেনি তৃণমূল কংগ্রেস।

56
বসিরহাটে কর্মসূচি
Image Credit : Asianet News

বসিরহাটে কর্মসূচি

স্থানীয়দের হাতে উন্নয়নের পাঁচালী তুলে দিলেন খোদ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, টাকি টাউন তৃণমূল কংগ্রেসের ১০,নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সভাপতি সীমা মুখোপাধ্য়ায়, কাউন্সিলর মনোরঞ্জন পাত্র বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সবিতা রায় সহসভাপতি শুভ্রা ঘোষবসু ,মিঠু দে ,অসিত মজুমদার,কৌশিক দত্ত, রানা দাস সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন।

66
প্রতিপক্ষের হাতে পাঁচালী
Image Credit : Asianet News

প্রতিপক্ষের হাতে পাঁচালী

তৃণমূল নেতৃত্ব এদেরকে উন্নয়নের পাঁচালী পরে শাসক ও বিরোধী রাজনৈতিক মদাদর্শকের পরিবারে গিয়ে উন্নয়নের পাঁচালী তুলে দিলেন বিজেপি কর্মী রাজীবলাহা, ও রিংকু চ্যাটার্জি বলেন আমরা সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি, রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে আমার পরিবার আমরা খুশি সরকারি এই উন্নয়নের পাঁচালী যে কর্মসূচি দিয়ে আবার ফিরে এসেছে তাতে আমরা কৃতজ্ঞ। যেভাবে রাজ্য সরকার উন্নয়ন করছে এই কর্মসূচির জন্য আমরা আগামী দিনে আরো বেশি করে সুবিধা পাবো।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Recommended image2
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image3
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image4
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image5
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Related Stories
Recommended image1
I-PAC ইস্যুতে মমতাকে বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, সময়সীমা বেঁধে দিলেন ৭২ ঘণ্টা
Recommended image2
হঠাৎ করেই নিম্নগামী কলকাতার তাপমাত্রা, কবে শীতের তীব্রতা থেকে মিলবে রেহাই- রইল পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved