MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আজই বকেয়া ২৫% DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্টে শুনানি

আজই বকেয়া ২৫% DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্টে শুনানি

West Bengal DA case: সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি উঠবে শুনানির জন্য। এখন দেখার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কী নির্দেশ দেয়।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 04 2025, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি
Image Credit : stockPhoto

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি

মে মাসে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার ২৫% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি। উল্টে সময়সীমা শেষ হওয়ার দিনেই সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল। সেখানে আরও ৬ মাস সময় চেয়েছিল। সেই মামলারই শুনানি ৪ অগস্ট হবে সুপ্রিম কোর্টে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শুনানির বেঞ্চ
Image Credit : stockPhoto

শুনানির বেঞ্চ

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি উঠবে শুনানির জন্য। এখন দেখার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কী নির্দেশ দেয়। রাজ্য সরকারকে ডিএ বকেয়া ২৫% DA দেওয়ার জন্য আরও ৬ মাস সময় দেয় না দ্রুত মিটিয়ে দিতে নির্দেশ দেয়। অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে ডিএ না দেওয়ায় আদালত অবমাননার মামলা করেছিল। সেই মামলারও শুনানি এদিন হবে। তাতে আদালত কী নির্দেশ দেয় তারও অপেক্ষায় রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।

Related Articles

Related image1
তৃণমূলের পাল্টা সোমবার বিজেপির 'শাহি' বৈঠক? কী কী কথা হবে অমিতের সঙ্গে
Related image2
সোমে সুপ্রিম কোর্টে DA সংক্রান্ত আদালত অবমাননার মামলা? চাপে রাজ্য
35
ডিএ-র পরিমাণ
Image Credit : Asianet News

ডিএ-র পরিমাণ

পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পান। এপ্রিল মাসেই রাজ্য বাজেটের সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পান। রাজ্য ও কেন্দ্রের কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক প্রায় ৩৭ শতাংশ। রাজ্যের কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দাবি করেছেন।

45
ডিএ দিতে প্রয়োজন
Image Credit : Asianet News

ডিএ দিতে প্রয়োজন

ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে খরচ হবে ১১ হাজার ৮৯০ কোটি ১৮ লক্ষ টাকা। অবসরপ্রাপ্তদের ডিএ দিতে প্রয়োজন ১১ হাজার ৬১১ কোটি ৪৫ লক্ষ টাকা। রাজ্যের বাকি কর্মীদের ডিএ দিতে খরচ ১৮ হাজার ৩৯৬ কোটি ৩২ লক্ষ টাকা। সবমিলিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে বকেয়া ২৫% হারে ডিএ দিতে খরচ হতে পারে ১০ হাজার ৪২৫ কোটি টাকা।

55
রাজ্যের ডিএ দিতে টালবাহানা
Image Credit : our own

রাজ্যের ডিএ দিতে টালবাহানা

সুপ্রিম কোর্টে রাজ্য সেই সময় জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার মত অবস্থা রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের অর্থনৈতিক সংকট রয়েছে। কেন্দ্রের থেকে বকেয়া টাকা পাচ্ছে না। সেই কারণে ডিএ দিতে পারছে। সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে আবেদনেও সেই কথাই বলেছে রাজ্য সরকার। এখন দেখার নতুন করে কী রায় দেয় সুপ্রিম কোর্ট।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Recommended image2
Annapurna Yojana: এগরায় মহিলাদের সহায়তা, মুখ্যমন্ত্রীর হাত ধরে অন্নপূর্ণা যোজনার সূচনা
Recommended image3
TMC News: ভয়ঙ্কর অবস্থা তৃণমূলে! রাজ্যের সমস্ত দলীয় কমিটি ভেঙে দেওয়া হল, কিন্তু নেতৃত্ব দেবেন কে?
Recommended image4
DA News West Bengal: অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারের, ঠিক কী জানা গেল?
Recommended image5
Darjeeling Toy Train: পাহাড়ি অর্থনীতিতে পথ দেখাচ্ছে দার্জিলিঙের টয় ট্রেন, ছুটির মরশুমে রেকর্ড আয়
Related Stories
Recommended image1
তৃণমূলের পাল্টা সোমবার বিজেপির 'শাহি' বৈঠক? কী কী কথা হবে অমিতের সঙ্গে
Recommended image2
সোমে সুপ্রিম কোর্টে DA সংক্রান্ত আদালত অবমাননার মামলা? চাপে রাজ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved