MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Rain Update: নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার প্রবেশ, দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

WB Rain Update: নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার প্রবেশ, দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

WB Weather News: লক্ষ্মীবারে সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। বৃহস্পতিবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জানুন আজকের সম্পূর্ণ ওয়েদার আপডেট। দেখুন ফটে গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 05 2025, 06:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা

দক্ষিণবঙ্গে নির্ধারিত সময় ১০ জুনের পরেই বর্ষা আসার সম্ভাবনা। ১২ জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা। ১২ জুন থেকে এগোতে পারে মৌসুমী অক্ষরেখা। অনুমান আবহাওয়া দফতরের। 

210
বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বাংলায়
Image Credit : Getty

বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বাংলায়

আলিপুর আবহাওয়া আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারের সক্রিয় ঘূর্ণাবর্তটি সরে উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। যার কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়।

Related Articles

Related image1
Kanchenjunga: বরফহীন কাঞ্চনজঙ্ঘার কালো রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক বার্তা পরিবেশবিদদের
Related image2
Chenab Bridge: নমোর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর, রইল চেনাব সেতুর অ-দেখা কিছু ছবি
310
শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে
Image Credit : Getty

শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে

দক্ষিণবঙ্গে আগামী দু'দিনে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

410
কোন কোন জেলার বৃষ্টির সম্ভাবনা?
Image Credit : Getty

কোন কোন জেলার বৃষ্টির সম্ভাবনা?

বৃহস্পতিবার রাজ্যের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। 

510
দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুন, দক্ষিণ বঙ্গের নয় জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে।

610
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

710
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

810
বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
Image Credit : Pexels

বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

৬,৭ তারিখ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

910
 বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Pexels

বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস

৮ জুন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010
উত্তরবঙ্গের তাপমাত্রা
Image Credit : Pexels

উত্তরবঙ্গের তাপমাত্রা

উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন নেই আপাতত। দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আজও কাল। শুক্রবার থেকে ফের তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
TOP 10 CANDIDATE: বিধানসভা ভোটে 'খেলা' ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই ১০ প্রার্থী, দেখুন ছবিতে
Recommended image2
Weather News: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের
Recommended image3
West Bengal Elections 2026: পুজো-দেওয়াল লিখন, প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বীরভূমে
Recommended image4
Police Reshuffle: ভোটের আগে বড়সড় রদবদল, আবার রাজ্যের একাধিক পুলিশকর্তাকে সরাল কমিশন
Recommended image5
Murshidabad News: মুর্শিদাবাদে ফাঁড়ির অদূরে মূর্তি ভাঙার অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ
Related Stories
Recommended image1
Kanchenjunga: বরফহীন কাঞ্চনজঙ্ঘার কালো রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক বার্তা পরিবেশবিদদের
Recommended image2
Chenab Bridge: নমোর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর, রইল চেনাব সেতুর অ-দেখা কিছু ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved