MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বিরাট বদল! জানুন এক ক্লিকে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বিরাট বদল! জানুন এক ক্লিকে

WB Weather Alerts: সকাল থেকে আকাশের মুখ রৌদ্রজ্জ্বল থাকলেও লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 14 2025, 06:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ
Image Credit : Getty

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। যা শক্তিশালী হয়ে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে।বাংলার মৎস্যজীবীদের জন্য এই রাজ্যের উপকূলে কোনও সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ১৫ অগাস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

25
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
Image Credit : Getty

কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টির সর্তকতা। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

Related Articles

Related image1
'পথকুকুরদের নিরাপদ আশ্রয়ের ব্যাপারটি আমি দেখছি', সুপ্রিম নির্দেশ নিয়ে দাবি প্রধান বিচারপতির
Related image2
জম্মু-কাশ্মীরের বারমুলায় ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, গুলির লড়াইয়ে শহিদ ২ জওয়ান
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা  রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

45
ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা
Image Credit : Getty

ভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের আশঙ্কা

উত্তরবঙ্গের প্রবল বৃষ্টি হলেও সেই বৃষ্টি রেকর্ড নয়। প্রতিবছরই বর্ষার সময় এরকম বৃষ্টি হয় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টি নিয়ে কিছু সতর্কতা ও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নীচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। দার্জিলিং, কালিম্পং- এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। 

55
ভিনরাজ্যের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

ভিনরাজ্যের আবহাওয়ার আপডেট

অসম, মেঘালয়, সিকিম এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। এই রাজ্যগুলির কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা। অরুণাচল প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। জম্মু ও কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পঞ্জাবে ভারী বৃষ্টির সতর্কতা। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাটে ভারী বৃষ্টি হবে। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাই কাল এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। ওড়িশা কঙ্কন গুয়া এবং কেরালা ও মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ঠিক কত দফায় ভোট হবে বঙ্গে? দুই দিনের রাজ্য সফরের পরই সিদ্ধান্ত ঘোষণা ECI-এর
Recommended image2
প্রধানমন্ত্রী ও BJP ‘বিষধর সাপ’! সরকারি অনুষ্ঠান থেকেই লাঠি দিয়ে তাড়ানোর নিদান TMC নেতার
Recommended image3
BJP vs AITC: বিজেপি-র পরিবর্তন যাত্রায় যোগ দিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার-যুব সাথী!
Recommended image4
Richa Ghosh SIR Notice: বিশ্বকাপ জয় করেছেন দেশের হয়ে! তিনিও এসআইআর-এ বিচারাধীন, প্রশ্নের মুখে পড়লেন কারা?
Recommended image5
ভোটের মুখে জোড়া চাপে নবান্ন! ৭ম বেতন কমিশনের প্রতিশ্রুতি BJPর, DA নিয়ে হুঁশিয়ারি কর্মীদের
Related Stories
Recommended image1
'পথকুকুরদের নিরাপদ আশ্রয়ের ব্যাপারটি আমি দেখছি', সুপ্রিম নির্দেশ নিয়ে দাবি প্রধান বিচারপতির
Recommended image2
জম্মু-কাশ্মীরের বারমুলায় ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, গুলির লড়াইয়ে শহিদ ২ জওয়ান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved