MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উৎসবের মরশুম শুরুর আগেই রক্ষণাবেক্ষণের কাজে জোর, এই রুটে ৮ দিন বন্ধ লোকাল ট্রেন পরিষেবা

উৎসবের মরশুম শুরুর আগেই রক্ষণাবেক্ষণের কাজে জোর, এই রুটে ৮ দিন বন্ধ লোকাল ট্রেন পরিষেবা

Local Train Cancel News: উৎসবের মরশুম শুরুর আগে ফের ট্রেন বাতিলের খবর। মাসের শুরুতেই এই রুটে আটদিন চলবে না লোকাল ট্রেন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 31 2025, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের বাতিল লোকাল ট্রেন
Image Credit : Social Media

ফের বাতিল লোকাল ট্রেন

রেল সূত্রে খবর রাতেরবেলা ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যাণ্ডেল–কাটোয়া শাখায় নবান্নীধাম ও পূর্বস্থলী স্টেশনের মধ্যে আপ ব্যাণ্ডেল–আজিমগঞ্জ–কাটোয়া লাইনে আগামী ৮ দিন ধরে (২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৯ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত) প্রতিদিন রাত ২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। ফলে ওই সময়ে চলবে না কোনও ট্রেন। 

25
বাতিল থাকছে কোন কোব ট্রেন
Image Credit : Social Media

বাতিল থাকছে কোন কোব ট্রেন

হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৩৭৪৩১ ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল এবং৩৭৪৩২ কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল। এছাড়াও এই ট্রেনগুলি ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার থেকে মঙ্গলবার) পর্যন্ত বাতিল থাকবে বলে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে সাধারণ মানুষ ও এই রুটের নিত্যযাত্রীদের।

Related Articles

Related image1
মার্কিন শুল্ক সঙ্ঘাতের আবহে কাছাকাছি ভারত-চিন! SCO-র মঞ্চে ঘুচবে মোদী-জিনপিং দূরত্ব?
Related image2
ছুটির দিন্ধে বন্ধ শহরের লাইফ লাইন! কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা? জানুন এক ক্লিকে
35
বিশেষ ট্রেনের ব্যবস্থা?
Image Credit : Social Media

বিশেষ ট্রেনের ব্যবস্থা?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ট্রেন বা অন্য কোনও ট্রেনের সময়সূচি পরিবর্তন হলে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে তা ঘোষণা করা হবে। ফলে অযথা  চিন্তিত না হওয়ার বার্তা দিয়েছে রেল কর্তৃপক্ষ। 

45
বাতিল চক্ররেল পরিষেবা
Image Credit : Social Media

বাতিল চক্ররেল পরিষেবা

অন্যদিকে রেল সূত্রে আরও জানা গিয়েছে যে, গণেশ প্রতিমা বিসর্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের চক্র রেল পরিষেবাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ৩১ অগাস্ট রবিবার চক্ররেলের একাধিক ট্রেন আংশিক ভাবে বাতিল বা পরিবর্তিত পথে চলবে।

55
কোন কোন ট্রেন বাতিল?
Image Credit : Social Media

কোন কোন ট্রেন বাতিল?

৩০৯৩১, ৩০৯৩৭, ৩১০১১ নম্বর ট্রেন বাসুলিয়া, মাদারিহাট, লোকাল টালা হয়ে টালায় গিয়ে শেষ হবে। ৩০৯৩৫, ৩১০০৫ নম্বর ট্রেন সোনাইটি–বালিগঞ্জ জংশন হয়ে লোকাল টালা গিয়ে থামবে। ৩০৯৩৬, ৩১০০৮, ৩১০১২ নম্বর ট্রেন টালা থেকে লোকাল টালা হয়ে শিয়ালদহে যাবে। ৩০৩২৮ নম্বর ট্রেন সোনাইটি–মাদারিহাট–লোকাল টালা হয়ে শিয়ালদহ পৌঁছাবে। ৩০৩৬০ নম্বর ট্রেন বালিগঞ্জ জংশন থেকে মাদারিহাট পর্যন্ত পরিবর্তিত পথে চলবে। মাদারিহাট থেকে পরিবর্তিত পথ (কাকুরগাছি রোড হয়ে)। ৩০৩৬৭ নম্বর ট্রেন মাদারিহাট–দক্ষিণপুর লোকাল পরিবর্তিত পথে চলবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image2
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image3
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image4
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Recommended image5
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Related Stories
Recommended image1
মার্কিন শুল্ক সঙ্ঘাতের আবহে কাছাকাছি ভারত-চিন! SCO-র মঞ্চে ঘুচবে মোদী-জিনপিং দূরত্ব?
Recommended image2
ছুটির দিন্ধে বন্ধ শহরের লাইফ লাইন! কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved