MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে জঙ্গলে নিয়ে গিয়ে সহপাঠীকে জেরা, পুলিশের হাতে এল অবাক করা তথ্য

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে জঙ্গলে নিয়ে গিয়ে সহপাঠীকে জেরা, পুলিশের হাতে এল অবাক করা তথ্য

Durgapure Gang-rape Case: দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কেটে গেছে ৬ দিনের বেশি সময়। কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয় এটি গণধর্ষণ না ধর্ষণ। আজ ক্রাইমসিনে নিয়ে গিয়ে জেরা করা হয় সহপাঠীকে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 16 2025, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ কাণ্ড
Image Credit : ANI

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ-কাণ্ড

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কেটে গেছে ৬ দিনের বেশি সময়। কিন্তু এখনও পুলিশ নিশ্চিত নয় এটি গণধর্ষণ না ধর্ষণ। নির্যাতিতার সহপাঠী-সহ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার করা হয়েছে সহপাঠীকে। কিন্তু এখনও পুলিশ একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ঘটনাস্থলে নির্যাতিতার সহপাঠী
Image Credit : Asianet News

ঘটনাস্থলে নির্যাতিতার সহপাঠী

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার নির্যাতিতার সহপাঠীকে ফের নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। সেখানে দাঁড়িয়েই সহপাঠীকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী সূত্রের খবর, সহপাঠীর বয়ানে একাধিক অসঙ্গতি থাকার জন্যই তাঁকে গ্রেফতার হয়েছিল। সহপাঠীর সঙ্গে নির্যাতিতা ও বাকি অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Related image1
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নয়া মোড়! গ্রেফতার নির্যাতিতার সহপাঠী, ৫ জনের DNA পরীক্ষার তোড়জোড়
Related image2
পাহাড়ে ক্ষতিগ্রস্তদের ১.২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মমতা, গেলেন ত্রাণ শিবিরে
35
ঘেরা হল আরও ৫০ মিটার
Image Credit : Asianet News

ঘেরা হল আরও ৫০ মিটার

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে তথ্যপ্রমাণ যাতে লোপাট না হয়ে যায় তারজন্য আগেই পুলিশ ক্রাইম সিন চিহ্নিত করেছিল। কিন্তু এদিন সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর ক্রাইম সিনের আয়তন আরও বাড়িয়ে দিল তদন্তকারীরা। আরও ৫০ মিটার এলারা বাড়িয়ে দিয়ে ক্রাইম সিন চিহ্নিত করা হয়েছে।

45
ক্রাইম সিন বাড়ানোর কারণ
Image Credit : other

ক্রাইম সিন বাড়ানোর কারণ

তদন্তকারী সূত্রের খবর, সহপাঠীর কথায় একাধিক অসঙ্গতি রয়েছে। আর সেই কারণেই ঘটনাস্থলে এনে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তদন্তকারীরা ধৃত সহপাঠীর কাছ থেকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার চেষ্টা করেন। আর তার করতেই গিয়েই তদন্তকারীদের মনে হয়েছিল ঘটনাস্থলটি আরও বিস্তৃত। সেই কারণেই আগের তুলনায় ক্রাইম আরও ৫০ মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানেই আবারও গেছে ফরেন্সিক দল।

55
ক্যাম্পাস থেকে ঘটনাস্থলের দূরত্ব
Image Credit : other

ক্যাম্পাস থেকে ঘটনাস্থলের দূরত্ব

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ক্রাইম সিন অর্থাৎ ঘটনাস্থল থেকে ক্যাম্পাসের দূরত্ব মাত্র ৫০০ মিটার। পাকা রাস্তা থেকে একটি মাটির রাস্তা বেরিয়ে গিয়েছে। প্রায় একশো ফুট এগিয়ে সেটি দুইভাগে ভাগ হয়েছে। শ্মশান ও মন্দিরের দিকে দুটি পথ চলে গিয়েছে। সংস্কীর্ণ রাস্তাটি গিয়েছে গ্রামেস। এই সরু রাস্তাতেই অপরাধ হয়েছিল বলে প্রাথমিক তদন্ত অনুমান তদন্তকারীদের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Recommended image2
School Holidays: কাল থেকে টানা ছুটি শুরু রাজ্যের স্কুলগুলোতে, নোটিস জারি শিক্ষা দফতরের
Recommended image3
Govt Allowance: পুজোর মুখে দারুণ খবর! বার্ধক্য থেকে বিধবা ভাতা বেড়ে হচ্ছে ২০০০, ফের করতে হবে আবেদন?
Recommended image4
পুজোর কাটছে জট! ব্যারাকপুর পর্যন্ত ছুটবে মেট্রো, পিঙ্ক লাইনে ছাড়পত্র দিল কলকাতা পুরসভা
Recommended image5
Annapurna Bhandar: ১০ জুলাইয়ের পর করা আবেদনকারীদের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? রইল অন্নপূর্ণা ভাণ্ডারের বিরাট আপডেট
Related Stories
Recommended image1
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নয়া মোড়! গ্রেফতার নির্যাতিতার সহপাঠী, ৫ জনের DNA পরীক্ষার তোড়জোড়
Recommended image2
পাহাড়ে ক্ষতিগ্রস্তদের ১.২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মমতা, গেলেন ত্রাণ শিবিরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved