MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সহপাঠী ধর্ষক! দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রী ধর্ষণকাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট পেশ

সহপাঠী ধর্ষক! দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রী ধর্ষণকাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট পেশ

Durgapur rape case: দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রী ধর্ষণকাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট পেশ করল নিউটাউনশিপ থানার পুলিশ। চার্জশিটে অভিযুক্ত তিন জন। রয়েছে নির্যাতিতার সহপাঠীর নামও। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 31 2025, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে চার্জশিট পেশ
Image Credit : Asianet News

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে চার্জশিট পেশ

দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রী ধর্ষণকাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট পেশ করল নিউটাউনশিপ থানার পুলিশ। চার্জশিটে অভিযুক্ত তিন জন। রয়েছে নির্যাতিতার সহপাঠীর নামও। চার্জশিটে বলা হয়েছে ধর্ষক সহপাঠী। বাকিদের বিরুদ্ধে চুরি ,ডাকাতি ,ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে।

26
সহপাঠী ধর্ষক!
Image Credit : Asianet News

সহপাঠী ধর্ষক!

চার্জশিটে সহপাঠীর বিরুদ্ধেই মূলত ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই সহপাঠীর সঙ্গেই নির্যাতিতা ঘটনার রাতে হোস্টেল থেকে বেরিয়েছিল। সহপাঠীর সঙ্গেই রাতে হোস্টেলে ফিরেছিল। কিন্তু ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরই সহপাঠী বেপাত্তা হয়ে যায়।

Related Articles

Related image1
সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে স্মারক মুদ্রা ও স্ট্যাম্প প্রকাশ মোদীর, রইল কালকের কর্মসূচি
Related image2
ভালো ঘুমের জন্য এই খাবারগুলি খেতে পারেন
36
বাকি অভিযুক্ত
Image Credit : other

বাকি অভিযুক্ত

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে বাকি অভিযুক্ত হল শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিক। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই আর ডাকাতির অভিযোগ করা হয়েছে। চার্জশিটে রয়েছে চাঞ্চল্য়কর তথ্য। পুলিশ জানিয়েছে দুই অভিযুক্ত আদালতে গোপন জবানবন্দিতে যা বলেছিল তা তদন্তের সঙ্গে মিলে যায়।

46
পরে ঘটনাস্থলে
Image Credit : other

পরে ঘটনাস্থলে

চার্জশিটে পুলিশ জানিয়েছিল দুই অভিযুক্ত ধর্ষণের ঘটনার পরে ঘটনাস্থলে যায়। সেখান থেকে নির্যাতিতার মোবাইলফোন-স একাধিক জিনিস চুরি করে। চার্জশিটে উল্লেখ রয়েছে দুই অভিযুক্ত এই মামলার অন্যতম সাক্ষী হতে পারে।

56
চার্জশিটে অভিশপ্ত রাতের উল্লেখ
Image Credit : other

চার্জশিটে অভিশপ্ত রাতের উল্লেখ

ঘটনার দিন রাতে জঙ্গলে কী কী হয়েছিল তারও উল্লেখ রয়েছে চার্জশিটে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি 'ফিঙ্গারিং' করেছিল। যা ধর্ষণের সামিল। অন্যদিকে শেখ ফিরদৌস ধর্ষণ করেছিল। বাকি দুই অভিযুক্ত অপু বাউরি ও শেখ নাসিরউদ্দিন ওখানে দাঁড়িয়ে ছিল। তাই তাদের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ উঠেছে।

66
১৮টি ধারায় অভিযোগ
Image Credit : other

১৮টি ধারায় অভিযোগ

বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিকভাবে ধৃত ৬ জনের বিরুদ্ধেই চার্জশিট দায়ের করা হয়েছে। একজন ধর্ষক। বাকিদের বিরুদ্ধে গণধর্ষণ, মহিলা সংক্রান্ত অপরাধ, চুরি,ছিনতাই, ডাকাতি-সহ ১৮টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী এই কেসের ট্রায়াল ২ সামের মধ্যেই শেষ করতে হবে। তিনি আরও বলেন, দ্রুত মামলার মিমাংশা করা হবে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অপরাধের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'কোর্টে হারিয়েছি, এবার এপ্রিলে ভোটে হারাব' বারাসাতে অভিষেকের চরম হম্বিতম্বি! দেখুন
Recommended image2
Now Playing
'কোর্টে হারিয়েছি, এবার এপ্রিলে ভোটে হারাব' বারাসাতে অভিষেকের চরম হম্বিতম্বি! | Abhishek Banerjee
Recommended image3
Vande Bharat Sleeper Time Table: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার কবে থেকে নিয়মিত চলবে? জানিয়ে দিল রেল
Recommended image4
"আদালত স্বচ্ছতা চায়": SIR শুনানি নিয়ে ECI-কে SC-র নির্দেশে খুশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Recommended image5
Now Playing
রণক্ষেত্র লালবাগ! চরম হাতাহাতি, গাড়ি ভাঙচুর, বিজেপির ফর্ম ৭ পোড়াল তৃণমূল! দেখুন
Related Stories
Recommended image1
সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে স্মারক মুদ্রা ও স্ট্যাম্প প্রকাশ মোদীর, রইল কালকের কর্মসূচি
Recommended image2
ভালো ঘুমের জন্য এই খাবারগুলি খেতে পারেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved