MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • West Bengal Pension News: পেনশনের সঙ্গে আর মিলবে না সম্পূর্ণ গ্র্যাচুয়িটি! বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Pension News: পেনশনের সঙ্গে আর মিলবে না সম্পূর্ণ গ্র্যাচুয়িটি! বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Pension News: পেনশনের সঙ্গে আর মিলবে না সম্পূর্ণ গ্র্যাচুয়িটি! বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

2 Min read
Author : Anulekha Kar
Published : Jan 08 2026, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের পেনশন এবং গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

নতুন ব্যবস্থায় আপাতত পূর্ণ পেনশন দেওয়া হলেও তা স্থায়ী নয়, বরং অস্থায়ী বা প্রভিশনাল ভিত্তিতে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্তরা গ্র্যাচুইটির সম্পূর্ণ অর্থ পাবেন না।

Related Articles

Related image1
এই সব লক্ষণ দেখলে একেবারেই অবহেলা করবেন না! লিভার ক্যান্সার হতে পারে
Related image2
West Bengal holiday: ১০ জানুয়ারি থেকে টানা ছুটির ঘোষণা! কনকনে শীতের থেকে স্বস্তি সরকারি কর্মী ও স্কুল পড়ুয়াদের
38
Image Credit : Getty

প্রথম পর্যায়ে মিলবে মাত্র ৭৫ শতাংশ গ্র্যাচুইটি, তাও শর্তসাপেক্ষে। পাশাপাশি পেনশনের এককালীন অংশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। এই নিয়ম কার্যকর হবে ২০২৫ সালের ১ অক্টোবর বা তার পরে যাঁরা অবসর নিয়েছেন এবং যাঁরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে।

48
Image Credit : Getty

এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে যাদবপুর, কলকাতা, বর্ধমান, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। শিক্ষক মহলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে রাজ্য সরকার।

58
Image Credit : stockPhoto

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায়ের বক্তব্য, অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের অধিকার বিশ্ববিদ্যালয়েরই থাকা উচিত। তাঁর অভিযোগ, সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্মীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

68
Image Credit : Asianet News

একই সুর শোনা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য শাঙ্খ্যায়ন চৌধুরীর কণ্ঠে। তিনি বলেন, এতদিন এই সমস্ত নীতিগত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের হাতেই ছিল। বারবার আপত্তি জানানো সত্ত্বেও সরকার কোনও গুরুত্ব দেয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষায় সংগঠিত আন্দোলনের পথেই হাঁটতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

78
Image Credit : Pixabay

এদিকে যৌথ সাংবাদিক সম্মেলনে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। বর্তমানে রাজ্যের ২৫টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হলেও এখনও ১১টি বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ আইনি জটিলতার কারণে আটকে রয়েছে। শিক্ষক সংগঠনগুলির দাবি, দোষ-গুণ বিচার না করে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

88
Image Credit : stockPhoto

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক ভাস্কর গোস্বামীর বক্তব্য, স্থায়ী উপাচার্য না থাকার ফলে প্রশাসনিক কাজ থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা—সবই কার্যত অচল হয়ে পড়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Forecast: দক্ষিণে স্বস্তি, উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?
Recommended image2
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image3
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image4
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image5
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Related Stories
Recommended image1
এই সব লক্ষণ দেখলে একেবারেই অবহেলা করবেন না! লিভার ক্যান্সার হতে পারে
Recommended image2
West Bengal holiday: ১০ জানুয়ারি থেকে টানা ছুটির ঘোষণা! কনকনে শীতের থেকে স্বস্তি সরকারি কর্মী ও স্কুল পড়ুয়াদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved