Shakib Al Hasan: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন বুধবার। তারপরেই হামলা হল বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Shakib Al Hasan - হাসিনা বাংলাদেশে ফেরার কথা বলতেই শাকিবের বাড়িতে হামলা! উড়ে এল পাথর, লাগল আগুন
Ajker Bangla News Live: Shakib Al Hasan - হাসিনা বাংলাদেশে ফেরার কথা বলতেই শাকিবের বাড়িতে হামলা! উড়ে এল পাথর, লাগল আগুন

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Shakib Al Hasan - হাসিনা বাংলাদেশে ফেরার কথা বলতেই শাকিবের বাড়িতে হামলা! উড়ে এল পাথর, লাগল আগুন
Ajker Bangla News Live: Jos Buttler Record - বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার! টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক তিনিই
Jos Buttler Record: ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ডের রেকর্ডও ভেঙে দিলেন বাটলার। বুধবার, ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট লিগে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ২০ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার। কার্যত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তারকা ব্যাটার।
Ajker Bangla News Live: Transport Insurance - গাড়ির বিমা যদি না থাকে তাহলে পাম্পে গেলে পাবেন না পেট্রোল-ডিজ়েল! সুপ্রিম কোর্টের নয়া প্রস্তাব
Transport Insurance: নাকা চেকিং বা রাস্তার মোড়ে দাঁড়ানো ট্র্যাফিক পুলিশ যাতে গাড়ির বিমা যাচাই করতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বিমা যাচাই করার জন্য ট্র্যাফিক পুলিশের কাছে প্রয়োজনীয় অ্যাপ বা কোনও ডিভাইস রাখা সম্ভব না, সেই বিষয়টিও দেখতে হবে কেন্দ্রকে।
Ajker Bangla News Live: Sheikh Hasina - 'খুন করতে পারে, জেলে ঢোকাতে পারে', ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা
বাংলাদেশ থেকে চলে আসার দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামি লিগের সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, এটি সেই বাংলাদেশ নয়, যার জন্য ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন এবং ১৯৭১ সালের আন্দোলন হয়েছিল। কথাগুলো বলার সময় শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন।
Ajker Bangla News Live: Bhupendra Patel - গুজরাতের মুখ্যমন্ত্রীর হাতে পতাকা, কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শুরু
Gujarat CM Bhupendra Patel: ২০১০ সালে ভারতে প্রথমবার কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। সেবার গেমস হয়েছিল নয়াদিল্লিতে। ২০ বছর পর ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) হতে চলেছে গুজরাতে। এবারের কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পরেই চার বছর পরের গেমসের প্রস্তুতি শুরু করে দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
Ajker Bangla News Live: Dhanush School Donation - যে স্কুলে পড়েছেন, প্রতিদানে সেই স্কুলেই তিনতলা বিল্ডিং বানিয়ে দিলেন ধনুষ! কোটি টাকার উপহার নায়কের
Dhanush School Donation: গ্ল্যামার আর আলোর দুনিয়ার ব্যস্ততার মাঝেও নিজের শিকড়কে ভোলেননি দক্ষিণী তারকা ধনুষ। নিজের পুরনো স্কুলের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেতা। চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনটির উদ্বোধন করা হয়।
Ajker Bangla News Live: ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ! শিশু নির্যাতনের কনটেন্ট ও ডিপফেক নিয়ে বড় স্বীকারোক্তি
আর্থিক সংবাদমাধ্যম Moneycontrol-এর প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, জুকারবার্গ ভারত সরকারের কাছে দুঃখপ্রকাশ করেছেন। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য মেটা প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্টের উপস্থিতি, ডিপফেক কনটেন্টের বিস্তার এবং কিছু অপারেশনাল বা পরিচালনাগত ত্রুটির বিষয়টি তিনি স্বীকার করেছেন।
Ajker Bangla News Live: India-Myanmar Border - মায়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা মেটানোর উদ্যোগ, আলোচনায় সরকার
India-Myanmar Border Issue: প্রতিবেশী দেশ মায়ানমারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো হলেও, দুই দেশের মধ্যে অনুপ্রবেশ ও সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে। এবার এই সমস্যা পুরোপুরি মিটিয়ে ফেলার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মায়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলেও বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
Ajker Bangla News Live: AI in Finance - এখন ভরসা AI! ২০২৬-এর মধ্যে ৭৫% আর্থিক সংস্থায় আসছে কৃত্রিম মেধা
Ajker Bangla News Live: Houthi Attack - লোহিত সাগরে ফের সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা, অবরোধ আরও জোরদার করার হুমকি হুথিদের
Ajker Bangla News Live: Stock Market Closing - সেনসেক্স এবং নিফটি সামান্য বৃদ্ধি পেয়ে শেষ করল! ধাতু এবং অটোমোবাইল খাতের ভালো পারফরম্যান্স
Stock Market Closing: তবে নিফটি ব্যাঙ্ক সূচক ১৬৭ পয়েন্ট হ্রাস পেয়ে ৫৭,৭৪০-তে নেমে এসেছে। তার পিছনে বড় ভূমিকা ছিল এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ও আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)-এর মতো হেভিওয়েট ঋণদাতা প্রতিষ্ঠানগুলির দরপতন, যা সূচকটিকে কিছুটা হলেও নিচের দিকে নামিয়ে দেয়।
Ajker Bangla News Live: RBI Repo Rate - রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তবে ভবিষ্যতে কমার সুযোগ কম?
RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছে। তাদের 'নিউট্রাল' অবস্থানও বজায় থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতির অনিশ্চয়তা এবং দেশের অভ্যন্তরীণ বৃদ্ধির কারণে RBI আপাতত 'ওয়েট অ্যান্ড ওয়াচ' নীতি নিয়েছে।
Ajker Bangla News Live: Parliament Session - পেশ হবে ডিলিমিটেশন, মহিলা সংরক্ষণ বিল, ১৭ অগাস্ট সংসদের বিশেষ অধিবেশন
Special session of Parliament: বিরোধী দলগুলির হই-হট্টগোলের জেরে সংসদের বাদল অধিবেশনের (Monsoon Session) বেশিরভাগ সময়ই নষ্ট হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ একাধিক বিল পাশ করানো সম্ভব হয়নি। এবার সেই বিলগুলি পাশ করানোর লক্ষ্যে সংসদের বিশেষ অধিবেশনের পরিকল্পনা করছে সরকার।
Ajker Bangla News Live: President Murmu - ওড়িশায় রাষ্ট্রপতি, গোপালপুরের সেনা কলেজে গেলেন দ্রৌপদী মুর্মু
Ajker Bangla News Live: Taslima Nasrin - "বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু সরকার ফিরতে দিচ্ছে না!" কলকাতায় এসে আবেগপ্রবণ তসলিমা
Taslima Nasrin: চাইলেই কী আর দেশে ফেরা যায়! কলকাতায় এসে বাংলাদেশে না ফেরা নিয়ে আবেগপ্রবণ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আর কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Ajker Bangla News Live: Zero investment Business Plan - বর্জ্য থেকে কোটিপতি, শূন্য পুঁজির 'ওয়েস্ট-টু-ওয়েলথ' বিজনেস গাইড
Zero investment Business Plan: এই প্রতিবেদনটি শূন্য পুঁজিতে বর্জ্য থেকে লাভজনক ব্যবসা শুরু করার একটি সম্পূর্ণ গাইড। এতে আপসাইকেল্ড ফ্যাশন, সবুজ নার্সারি, ই-বর্জ্য আর্ট এবং টায়ার ফার্নিচারের মতো চারটি ইউনিক আইডিয়া দেওয়া হয়েছে।
Ajker Bangla News Live: এফসিআরএ (FCRA) ২০২৬ বিল কী? চলতি সপ্তাহেই পেশ হবে সংসদে, জেনে নিন খুঁটিনাটি
কেন্দ্রীয় সরকার ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (FCRA) সংশোধনের জন্য সংসদে একটি নতুন বিল পেশ করছে। এই বিলটি বিদেশি তহবিলের ওপর নির্ভরশীল বেসরকারি সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত কঠোর বলে মনে করা হচ্ছে।
Ajker Bangla News Live: India-Vietnam Defence - প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করতে ভিয়েতনামে ভারতীয় বায়ুসেনা প্রধান
Ajker Bangla News Live: Polymer Currency Notes RBI - প্লাস্টিকের টাকা কবে থেকে চালু হচ্ছে ভারতে, থাকছে কোন বিশেষ ফিচার, সাফ জানাল আরবিআই
Polymer Currency Notes RBI: প্লাস্টিকের নোট নিয়ে বড় খবর। কাগজের নোটের দিন কি তবে শেষ হতে চলল? ভারতের নোট ব্যবস্থাপনায় এক বিশাল ও যুগান্তকারী পরিবর্তনের রূপরেখা তুলে ধরল RBI। সাধারণ মানুষের পকেটে আসতে চলেছে প্লাস্টিক বা 'পলিমার' ব্যাঙ্ক নোট।