MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather Update: জোড়া নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রইল আপডেট

Weather Update: জোড়া নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রইল আপডেট

দুর্গাপুজোর ঠিক আগেই বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের জেরে পুজোর দিনগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 23 2025, 06:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

আর মাত্র ৪ দিন বাকি। তারপরই মণ্ডপে মণ্ডপে শোনা যাবে দেবী আরাধনার মন্ত্র। দীর্ঘ এক বছরের অপেক্ষার পর আবারও মর্ত্যে আসছেন মা দূর্গা। চারিদিকে প্রস্তুতি শেষ পর্যায়। আবার কয়েক জায়গায় উদ্বোধনও হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা। কিন্তু, এরই মাঝে খারাপ খবর শোনাল হাওয়া অফিস। প্রকাশ্যে এল আবহাওয়া রিপোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : social media

সোমবার রাতভর হয়েছে বৃষ্টি। এতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে ব্যহত হয়েছে ট্রেন শিয়ালদহ ট্রেন চলাচল। এই বৃষ্টির জের থাকবে পুজোর সময়ও। সদ্য আবহাওয়ার আপডেট দিলেন হাবিবুর বিশ্বাস। আলিপুর আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা জানান, চলছে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের খেলা। একের পর এক নিম্নচাপ তিন চার দিনে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে।

Related Articles

Related image1
Weather Update: ঝেঁপে আসছে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি ৫ জেলায়, জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Related image2
দূর্গাপুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? 'সিঁদুরে মেঘ' সাগরে নিম্নচাপের ভ্রুকুটি
36
Image Credit : Getty

এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়। পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এ নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। এটিও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।

46
Image Credit : Getty

আগামী ২৪ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আছে জেলায় জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার দুই এক জায়গায়। আজ কলকাতায় হতে পারে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

56
Image Credit : ANI

আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া। তেমনই আজ দিনভর থাকবে মেঘলা আকাশ। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

66
Image Credit : Getty

আজ উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। সেখানে আগামী ২৪ ঘন্টায় মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image4
Today’s News in Bengali Live: Journalist Pension - সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Recommended image5
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Related Stories
Recommended image1
Weather Update: ঝেঁপে আসছে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি ৫ জেলায়, জেনে নিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Recommended image2
দূর্গাপুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? 'সিঁদুরে মেঘ' সাগরে নিম্নচাপের ভ্রুকুটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved