MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Heavy Rain Alert: উল্টোরথে ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণবঙ্গে কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি? জানুন বিরাট আপডেট

WB Heavy Rain Alert: উল্টোরথে ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণবঙ্গে কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি? জানুন বিরাট আপডেট

WB Rain Alert: সকাল থেকেই আকাশের মুখভার। শনিবার উল্টোরথে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 05 2025, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কেমন থাকবে আজকের আবহাওয়া?
Image Credit : stockPhoto

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। যারফলে শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা। 

210
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উল্টোরথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। 

Related Articles

Related image1
Interest Subsidy: মোদী সরকারের এই স্কীমে হোম লোনে মিলবে বিশাল পরিমাণ ভর্তুকি, জানুন কীভাবে করবেন আবেদন
Related image2
Provident Funds Scam: প্রভিডেন্ট ফান্ডে বকেয়া হাজার কোটি টাকা, আদালতে মদন মিত্র
310
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : x

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ উল্টো রথে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে সারাদিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝোড়ো বাতাস বইতে পারে।

410
কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Freepic

কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

 আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমানে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

510
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে।

610
কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গজুড়ে।

710
কলকাতার আজকের আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আজকের আবহাওয়া

শনিবার সারাদিন কলকাতায় থাকবে মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

810
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

910
বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
Image Credit : Getty

বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

মেঘলা আকাশের মাঝে কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে।

1010
কলকাতায় আজকের তাপমাত্রা
Image Credit : stockPhoto

কলকাতায় আজকের তাপমাত্রা

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩.১ মিলিমিটার।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pratikur Rahaman Exclusive: "উনি দলের কর্মী-সমর্থকদের মন বোঝেন না, হুমায়ুনের মন বুঝতে যান!" EXCLUSIVE প্রতিকুর
Recommended image2
Ajker Bangla News Live: Terror Module Bust - ঘাঁটি গেড়ে জঙ্গি হামলার ছক কষছিল, বাংলা ও তামিলনাড়ু থেকে ধৃত ৮
Recommended image3
দারুণ খবর! শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৭০০ টাকা নয়, এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা
Recommended image4
Train Cancellation List: চলছে একাধিক মেরামতির কাজ, হাওড়া-শিয়ালদা লাইনে বাতিল হল বহু ট্রেন
Recommended image5
Pratikur Rahaman: সিপিএম-এর লবিবাজি নিয়ে বিস্ফোরক প্রতিকুর! হেভিওয়েট অভিষেকের হাত ধরেই তৃণমূলে
Related Stories
Recommended image1
Interest Subsidy: মোদী সরকারের এই স্কীমে হোম লোনে মিলবে বিশাল পরিমাণ ভর্তুকি, জানুন কীভাবে করবেন আবেদন
Recommended image2
Provident Funds Scam: প্রভিডেন্ট ফান্ডে বকেয়া হাজার কোটি টাকা, আদালতে মদন মিত্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved