MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: বজ্রবিদ্যুৎসহ তুমুল ঝড়বৃষ্টি, বঙ্গ-ওড়িশার দিকে ধাবিত নিম্নচাপের ঘোরতর প্রভাব দক্ষিণের সব জেলায়

Weather News: বজ্রবিদ্যুৎসহ তুমুল ঝড়বৃষ্টি, বঙ্গ-ওড়িশার দিকে ধাবিত নিম্নচাপের ঘোরতর প্রভাব দক্ষিণের সব জেলায়

শনি ও রবিবার গাঙ্গেয় উপকূলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

1 Min read
Author : Sahely Sen
| Updated : Sep 30 2023, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি নিম্নচাপ, ধীরে ধীরে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে রয়েছে এর অভিমুখ। যার প্রভাবে বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

শনিবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

36
Image Credit : storyblocks.com

বৃষ্টির সঙ্গে জারি থাকতে পারে বজ্রপাত। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত ৪৮ ঘণ্টা ধরে একই রকম আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

46
Image Credit : Getty

শনি ও রবিবার গাঙ্গেয় উপকূলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের শনিবারের মধ্যেই পাড়ে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। 

56
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মনোরম থাকবে বলে আশা করা হচ্ছে। বিক্ষিপ্তভাবে মেঘ জমলেও রবিবার পর্যন্ত আকাশ শুকনো থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

66
Image Credit : Asianet News

আসন্ন সপ্তাহে সোমবার থেকেই দার্জিলিং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Tribunal Appeal Update: বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার প্রক্রিয়া শুরু, কীভাবে করবেন আবেদন?
Recommended image2
Bikashranjan Bhattacharya: বৃহস্পতিবার ভোরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে কাঁচ ভাঙার অভিযোগ
Recommended image3
Ajker Bangla News Live: RBI Repo Rate Raised - আরবিআই-এর বড় ধাক্কা! ভবিষ্যতে সুদের হার আরও বৃদ্ধির পূর্বাভাস, মাথায় হাত মধ্যবিত্তের
Recommended image4
Nabanna Puja Holiday: এবার পুজোয় বাড়তি ছুটি, কতদিন বন্ধ থাকবে সরকারি দফতর? প্রকাশ্যে নয়া তালিকা
Recommended image5
Thursday Forecast: ঘনাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা-ঘূর্ণাবর্ত, দক্ষিণের ৯ জেলায় সতর্কতা, কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved