MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পাহাড়ে বৃষ্টিতে বানভাসি ডুয়ার্স, জলপাইগুড়িতে ঘরবাড়ি চাষের জমি ভাসছে তিস্তার জলে

পাহাড়ে বৃষ্টিতে বানভাসি ডুয়ার্স, জলপাইগুড়িতে ঘরবাড়ি চাষের জমি ভাসছে তিস্তার জলে

দার্জিলিং-সহ পাহাড়ে রাতভর প্রবল বৃষ্টির কারণে বিপর্যস্ত ডুয়ার্স। তিস্তার জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি জলপাইগুড়িতে। নাগরাকাটা ও গয়েরকাটায় তিস্তার জল ডুবিয়ে দিল ঘরবাড়ি আর চাষের জমি। পুজোর পরই বিষাদের সুর জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 05 2025, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বন্যা পরিস্থিতি নাগরাকাটায়
Image Credit : Asianet News

বন্যা পরিস্থিতি নাগরাকাটায়

পাহাড়ে রাতভর লাগাতার বৃষ্টির জেরে মালবাজার মহকুমার নাগরাকাটা-সহ বিস্তীর্ণ এলাকা একাধিক নদীর জলে ভাসছে। অপ্রত্যাশিত জলস্ফীতির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত জলের তলায় চলে গেছে। তিস্তা, মাল নদী-সহ অন্যান্য পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে, যার ফলস্বরূপ এই ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি
Image Credit : Asianet News

বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি

মূলত হিমালয়ের পাদদেশ ও পাহাড় সংলগ্ন অঞ্চলে অতিবৃষ্টির ফলেই নদীর জল হঠাৎ বেড়ে যায়। এই ধরনের আকস্মিক জলস্ফীতি বা হড়পা বান-এর মতো পরিস্থিতিই মালবাজার মহকুমায় বন্যার মূল কারণ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারাই জানিয়েছে। নাগরাকাটা ব্লকের সুখানি, আংরাভাসা বা মান্তাধারী গ্রামের বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা আংশিক ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও। কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায়। মূলত ধান ও সবজি চাষে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পুজোর মুখে এই ক্ষয়ক্ষতি স্থানীয় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Related Articles

Related image1
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, দার্জিলিং-এ ধসে মৃত ১৩, যোগাযোগ ব্যহত কালিম্পং ও সিকিমের সঙ্গে
Related image2
৯ম বছরে দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণ ১০০-র বেশি পুজো কমিটির, রইল আজকের ট্রাফিক আপডেট
36
যোগাযোগ বিচ্ছিন্ন
Image Credit : Asianet News

যোগাযোগ বিচ্ছিন্ন

বন্যার কারণে বেশ কিছু এলাকার রাস্তা ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু গ্রামের সঙ্গে মূল সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথায় জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল। সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলাশাসকের দফতর থেকে শুরু করে মহকুমা প্রশাসন পর্যন্ত সকলে পরিস্থিতির উপর নজর রাখছেন।

46
উদ্ধার অভিযান
Image Credit : Asianet News

উদ্ধার অভিযান

বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই প্রশাসন, পুলিশ, এনডিআরএফ (NDRF)/এসডিআরএফ (SDRF) এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা একযোগে উদ্ধার কাজ শুরু করেছে। জলবন্দী পরিবারগুলিকে নিরাপদে উদ্ধার করে ত্রাণ শিবির-এ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্গতদের মধ্যে শুকনো খাবার, পানীয় জল ও ত্রিপল-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

56
নদীর উপর নজরদারি
Image Credit : Asianet News

নদীর উপর নজরদারি

সেচ দপ্তরকে নদীর বাঁধ ও জলস্তরের উপর ২৪ ঘণ্টা নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী বর্ষণের পূর্বাভাস থাকলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নদীর তীরবর্তী এলাকার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসেব করে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে আবহাওয়া দপ্তর থেকে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় মালবাজার মহকুমা-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও চরম সতর্কতা জারি রয়েছে।

66
বিপর্যস্ত গয়েরকাটা
Image Credit : Asianet News

বিপর্যস্ত গয়েরকাটা

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে গয়েরকাটা সহ জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা। শনিবার সকাল থেকে নিরবচ্ছিন্ন বৃষ্টির জেরে বানারহাট ব্লকের সাঁকোয়াঝড়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০ থেকে ৪০টি বাড়ি জলের তলায় চলে গেছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে অ্যাংরা ভাষা নদী। জলের তলায় গয়েরকাটা, বানারহাট রেলগেট, বাজার, দুরামারি ও চানাডিপার বিস্তীর্ণ অঞ্চল। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের তরফে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও বাস্তবে প্রশাসনের দেখা মেলেনি। গয়েরকাটার বহু মানুষ এখনো জলবন্দি অবস্থায় রয়েছেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ayushman Bharat Card: চালু হল আয়ুষ্মান ভারত কার্ড, জেনে নিন কোন কোন রোগের চিকিৎসা মিলবে না এই প্রকল্পে
Recommended image2
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Recommended image3
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image4
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image5
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Related Stories
Recommended image1
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, দার্জিলিং-এ ধসে মৃত ১৩, যোগাযোগ ব্যহত কালিম্পং ও সিকিমের সঙ্গে
Recommended image2
৯ম বছরে দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণ ১০০-র বেশি পুজো কমিটির, রইল আজকের ট্রাফিক আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved