MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'বাংলায় এসআইআর হবেই', বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ

'বাংলায় এসআইআর হবেই', বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ

Amit Shah On SIR Issues: বাংলায় এসআইআর হবেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন মোদীর ডেপুটি অমিত শাহ। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 19 2025, 07:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর নিয়ে কড়া পদক্ষেপ
Image Credit : Asianet News

এসআইআর নিয়ে কড়া পদক্ষেপ

কালীপুজোর পরই এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সমীক্ষার বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। জেলায়-জেলায় মিছিলের ডাক দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে ফের রাজ্য সরকারকে SIR-নিয়ে সতর্ক বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অমিত শাহের সাফ বার্তা
Image Credit : Asianet News

অমিত শাহের সাফ বার্তা

জানা গিয়েছে, এই বিষয়ে বলতে গিয়ে অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে  বাংলায় এসআইআর হবে কীনা তা নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে সাফ বার্তা দেন অমিত শাহ। তিনি বলেন,  ‘’বাংলায় সরকার বদলে গেলে, অনুপ্রবেশও বন্ধ  করে দেবে বিজেপি।'' এখানেই শেষ নয়। এসআইআর ইস্যুতে তৃণমূলের এই লম্ফঝম্প নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়েছেন অমিত শাহ। 

Related Articles

Related image1
দীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম-শেষ মেট্রোর সময়
Related image2
ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো-ভাইফোঁটায় হাওয়া বদল? রইল আবহাওয়া দফতরের বিরাট আপডেট
35
একযোগে বিরোধীদের আক্রমণ
Image Credit : Getty

একযোগে বিরোধীদের আক্রমণ

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা ছাড়াও এসআইআর বিরোধী  রাজনৈতিক দলগুলোকে একযোগে  আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর ডেপুটি অমিত শাহ। তিনি আরও বলেন, ‘’বাংলার ভোটারদের বলছি, আপনারা সরকার বদল করে দিন। তারপর বাংলায় অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি।'' এদিকে নভেম্বরেই বিহারে বিধানসভা ভোট। আর ভোটের আগে বিহারে এসআইআর নিয়ে কম জলঘোলা হয়নি। এবার বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে 'এসআইআর' নিয়ে রাজ্য সরকারকে  তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

45
এসআইআর বিরোধিতা তৃণমূলের
Image Credit : our own

এসআইআর বিরোধিতা তৃণমূলের

কালীপুজো মিটলেই SIR-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ২ নভেম্বর কলকাতায় SIR-বিরোধী মিছিলের আয়োজন করা হচ্ছে। শোনা যাচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে নেতৃত্ব দেবেন। তৃণমূলের দাবি, SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। SIR- কতটা ক্ষতিকারক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ব্লকে ব্লকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য দলের নেতা - কর্মীদের নিদান দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এক কথায়, পুজোর মরশুম কাটলেই SIR ইস্যুতে পুরোদমে ময়দানে নামছে তৃণমূল সরকার।

55
মমতার হুঁশিয়ারি নিয়ে পাল্টা তোপ
Image Credit : Asianet News

মমতার হুঁশিয়ারি নিয়ে পাল্টা তোপ

এদিকে বাংলায় যে তৃণমূল সরকার কোনও ভাবেই এসআইআর কার্যকর হতে দেবে না পাহাড় থেকে সমতল প্রশাসনিক কিংবা রাজনৈতিক বৈঠকে বারবারই  এক কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই ইস্যুতেও পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
অমিত শাহ
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Supreme Court - লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image2
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image5
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Related Stories
Recommended image1
দীপাবলিতে কলকাতা মেট্রো পরিষেবায় ব্যাপক রদবদল, বদলে গেল দিনের প্রথম-শেষ মেট্রোর সময়
Recommended image2
ঘূর্ণাবর্তের জেরে কালীপুজো-ভাইফোঁটায় হাওয়া বদল? রইল আবহাওয়া দফতরের বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved