- Home
- West Bengal
- Annapurna Yojana: নভেম্বরের কিস্তি ঢোকার আগে বিরাট ঘোষণা, কিছুদিন অপেক্ষা করার অনুরোধ রাজ্যের মন্ত্রীর
Annapurna Yojana: নভেম্বরের কিস্তি ঢোকার আগে বিরাট ঘোষণা, কিছুদিন অপেক্ষা করার অনুরোধ রাজ্যের মন্ত্রীর
বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন। সম্প্রতি রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, যে সকল যোগ্য মহিলারা এখনও আবেদন করতে পারেননি, তারা শীঘ্রই এই সুবিধা পাবেন।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় চালু করেছে একাধিক প্রকল্প ও ভাতা। যার দ্বারা মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে টাকা। প্রতি মাসে সরকারের থেকে প্রায় ৩ হাজার টাকা আর্থিক সাহায্য পাচ্ছেন অনেকেই।

বিজেপি সরকারের চালু করা বিভিন্ন ভাতার মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন এই ভাতা। মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা করে। প্রতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে ঢোকে টাকা।
এবার নভেম্বরের অন্নপূর্ণা যোজনার কিস্তি ঢোকার আগে বিরাট ঘোষণা সরকার পক্ষের। কিছুদিন অপেক্ষা করা অনুরোধ রাজ্যের মন্ত্রী। যার পর থেকেই চিন্তার ভাঁজ অনেকের কপালে। তবে, নভেম্বর মাসের টাকা পেতে কি দেরি হবে? এই প্রশ্ন উঠেছে সকলের মনে।
সদ্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় বিশেষ ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। তিনি জানান, যে সব যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তারা আরও কিছুদিন অপেক্ষা করুন। সকল প্রকৃত যোগ্য মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, সম্প্রতি যাদের ২৫ বছর বয়স উত্তীর্ণ হয়েছে কারা পোর্টাল খুললেই আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের ৬০ বছর পূর্ণ হবে তাদের বার্ধক্য ভাতা সংক্রান্ত স্বাভাবিক প্রক্রিয়ায় ট্রান্সফার করা হবে।
এদিকে জানা গিয়েছে, অক্টোবর মাসে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার করে দিয়েছে সরকার। বাকি যোগ্যরা যাতে দ্রুত টাকা পান, সে দিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

