MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আড়িয়াদহের জয়ন্তর চোখ ধাঁধানো সাদা অট্টালিকা 'অবৈধ', ছবিতে দেখুন বেআইনি বাড়ি তৈরির ভিত কেমন ছিল

আড়িয়াদহের জয়ন্তর চোখ ধাঁধানো সাদা অট্টালিকা 'অবৈধ', ছবিতে দেখুন বেআইনি বাড়ি তৈরির ভিত কেমন ছিল

আড়িয়াদহে বেনাম বাদশা জয়ন্ত সিং। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট হিসেবে পরিচিত। বিধায়ক মদন মিত্র ও সাংসদ সৌগত রায়- দুজনেই তাঁর পরিচিত- তেমনই দাবি করছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সামনে এসেছে জয়ন্তর একাধিক কুকীর্তি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 12 2024, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জয়ন্ত সিং
Image Credit : Asianet News

জয়ন্ত সিং

আড়িয়াদহের ত্রাস হিসেবেই বর্তমানে পরিচিত। তৃণমূল হাত ধরেই উত্থান বলে দাবি সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মা ও ছেলেকে রাস্তায় পিটিয়ে রাজ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে জয়ন্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভাইরাল জয়ন্ত
Image Credit : Asianet News

ভাইরাল জয়ন্ত

জয়ন্ত সিং এর একাধিক কুকীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কোথাও মা ও ছেলেকে প্রকাশ্যে পেটাচ্ছে। কোথাও আবার ক্লাবঘরে হকিস্টিক দিয়ে চ্যাংদোলা করে পেটাচ্ছে। মোটকথা এলাকায় ত্রাস হিসেবেই পরিচিত ছিল জয়ন্ত ও তার গ্যাংএর।

310
জয়ন্তর বড়ি
Image Credit : Asianet News

জয়ন্তর বড়ি

সম্প্রতি সামনে এসেছে জয়ন্তর আরও এক কুকীর্তি। তার বাড়ি, থুড়ি বিশাল অট্টালিক। যা নাকি অবৈধ। পাশাপাশি সামনে এসেছে তোলাবাজির অভিযোগও।

410
পেল্লাই সাদা বাড়ি
Image Credit : Asianet News

পেল্লাই সাদা বাড়ি

পেল্লাই সাদা বাড়ি না বলে অট্টালিকা বলাই শ্রেয়। বিলাসবহুল বাড়ি। ঝাঁচকচকে বাড়ি। যা নিয়ে শোরগোল পড়ে গেছে। যা নাকি পুরোপিরি অবৈধ। কামারহাটি পুরসভা থেকে নকশা অনুমোদন করা হয়নি বলেও সম্প্রতি দাবি করেছে পুরসভা। কিন্তু তারপরেও কেন এতদিন কিছু বলেনি পুরকর্তৃপক্ষ- এই প্রশ্নের কোনও উত্তর নেই।

510
তিন তলা অট্টালিকা
Image Credit : Asianet News

তিন তলা অট্টালিকা

পুকুরপাড়ের গা ঘেঁসে তৈরি হয়েছে বিশাল তিন তলা অট্টালিক। কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে রয়েছে এই বাড়ি। তবে কোথা থেকে জয়ন্তর হাতে এল এত পয়সা- তাতেই সামনে এসেছে তোলাবাজির কথা

610
তোলাবাজির টাকায় রমরমা
Image Credit : Asianet News

তোলাবাজির টাকায় রমরমা

স্থানীয়দের কথায় আড়িয়াদহে জয়ন্ত সিংএর রাজ চলে। সেখানে সব কিছুতেই লাগে জয়ন্ত ও তাঁর দলবদলের অনুমান। গয়ন্তের গ্যাং-এ রয়েছে ৫০-৬০ জন দুষ্কৃতী। যারা গোটা ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। তবে জয়ন্তদের ওপর শাসকদলের প্রভাবশালীদের হাত রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

710
তোলাবাজির টাকা
Image Credit : Asianet News

তোলাবাজির টাকা

স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রোমোটারি করার জন্য টাকা দিতে হত জয়ন্তদের। ইট বালি সিমেন্ট বা স্টোনচিপে গাড়ি পিছু দর ছিল ১০-১৫ হাজার টাকা। একটা সময় জয়ন্ত নিজেও ইমারতি দ্রব্য সবরাহ করেছিল। কিন্তু পরবর্তীকালে সিন্ডিকেট রাজ চালাতে শুরু করে।

810
২০২২সাল থেকেই রাজ শুরু
Image Credit : Asianet News

২০২২সাল থেকেই রাজ শুরু

২০২২ সাল থেকেই জয়ন্তর রাজ শুরু কামারহাটি এলাকায়। এক প্রোমোটারের কথায় পাঁচ গাড়ি ইমারতি দ্রব্য রাখার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হত। জয়ন্তর গ্যাংএর সদস্য বর্তমানে ১০০-১৫০ জন। টাকা মদ দিয়ে তরুণদের দলে টানত জয়ন্ত।

910
তবে বাড়ি নিয়ে পুরসভার মত
Image Credit : Asianet News

তবে বাড়ি নিয়ে পুরসভার মত

স্থানীয় সূত্রের খবর , পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল অট্টালিক। বর্তমানে পরসভার প্রধান অবশ্য বলছেন, এত বড় এলাকায় কোথায় কী হচ্ছে সব জানা কারও পক্ষে সম্ভব নয়।

1010
গরুর দুধের ব্যবসা দিয়ে শুরু
Image Credit : Asianet News

গরুর দুধের ব্যবসা দিয়ে শুরু

স্থানীয় সূত্রের খবর গরুর দুধের ব্যবসা দিয়ে জয়ন্তর বাবা পথ চলা শুরু করেছিল। কিন্তু জয়ন্ত সেই ব্যবসায় এলেও বেশি দিন থাকেনি। পরবর্তীকালে ইমরতির ব্যবসা শুরু করে। তারপর সরাসরি চলে যায় অবৈধ কারবারে। বর্তমানে জেলে রয়েছে জয়ন্ত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোর আগে বিরাট খবর! এক ধাক্কায় বাড়ল ৫২ শতাংশ, রাজ্যে জারি হল DA বৃদ্ধির অর্ডার
Recommended image2
School Holiday: অগস্টের শেষে টানা ছুটির আমেজ! ২৫-৩০ অগস্টের মধ্যে কোন কোন দিন বন্ধ স্কুল, জানুন
Recommended image3
MMSBY: হাসপাতালে শুয়ে শুয়েই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার সুবিধে! জানুন আবেদন করার নিয়ম
Recommended image4
অন্নপূর্ণা যোজনা: অন্নপূর্ণার টাকা বিলিতে ষড়যন্ত্র! বিস্ফোরক দাবি বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের
Recommended image5
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কারা পাবেন? তা নিয়ে সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved