MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কবে, কোথায়, কতটা শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা? রইল সাগরে তৈরি ঘূর্ণঝড়ের তথ্য

কবে, কোথায়, কতটা শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা? রইল সাগরে তৈরি ঘূর্ণঝড়ের তথ্য

Cyclone Montha: বঙ্গোপাসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সাধারণ থেকে গভীর হল। যত স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেটি ততই শক্তি সঞ্চয় করছে। সোমবারের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় মান্থা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 26 2025, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়
Image Credit : Asianet News

তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়

বঙ্গোপাসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি সাধারণ থেকে গভীর হল। যত স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেটি ততই শক্তি সঞ্চয় করছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে গতিও। আজ যেমন শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। আগামিকাল, সোমবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ঘূর্ণিঝড়ের প্রভাব
Image Credit : Asianet News

ঘূর্ণিঝড়ের প্রভাব

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে সোমবারের মধ্যেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঢঝড়ের আকার নেবে। সেই সময় সেটির নাম হব 'ঘূর্ণিঝড় মান্থা'। যার প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গে। যার জেরে এখন থেকেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Related image1
কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? সমুদ্রে তৈরি গভীর নিম্নচাপ, সোমবার দুর্যোগের আশঙ্কা বঙ্গে
Related image2
১২০ বছর বয়সে ঠাকুমার মুখেভাত দিলেন নাতি-নাতনিরা, অন্নপ্রাসনের সেই আনন্দের ছবিগুলি দেখুন
36
নিম্নচাপের অবস্থান
Image Credit : Getty

নিম্নচাপের অবস্থান

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি ছিল তা গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত সেটি আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৬৫০ কিলোমিটার পশ্চিমে, তামিলনাড়়ু থেকে ৭৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে ও ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে।

46
গতিপ্রকৃতি
Image Credit : ANI

গতিপ্রকৃতি

আলিপুর হাওয়া অফিসের বার্তা আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম হবে মান্থা। সেটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিতে সরবে। আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার সেটি প্রবল ঘূর্ণিঝড়়ে পরিণত হবে। আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনমের উপকূলে। সেই সময় এই এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পার করতে পারে।

56
ঘূর্ণিঝড় মান্থা-র ইতিবৃত্ত
Image Credit : Getty

ঘূর্ণিঝড় মান্থা-র ইতিবৃত্ত

সাধারণত ঘূর্ণিঝড় পুরোপুরি তৈরি হয়ে গেলেই তার নামকরণ করা হয়। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম আগে থেকেই ঠিক থাকা। ঘূর্ণিঝড় তৈরি হলেই তা ঘোষণা করা হয়। এক একটি দেশ ক্রমানুসারে ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। মান্থা- এই নামকরণক করছে তাইল্যান্ড। এই শব্দের অর্থ হল সুন্দর সুগন্ধী ফুল।

66
বঙ্গে প্রভাব
Image Credit : Getty

বঙ্গে প্রভাব

ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়বে এই বঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। কলকাতাতেও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়়ো হাওয়া। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image4
Today’s News in Bengali Live: East Bengal - ইমামি ফিরতেই ফের চালু পুরনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডল, খুশি ইস্টবেঙ্গল জনতা
Recommended image5
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Related Stories
Recommended image1
কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? সমুদ্রে তৈরি গভীর নিম্নচাপ, সোমবার দুর্যোগের আশঙ্কা বঙ্গে
Recommended image2
১২০ বছর বয়সে ঠাকুমার মুখেভাত দিলেন নাতি-নাতনিরা, অন্নপ্রাসনের সেই আনন্দের ছবিগুলি দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved